শিরোনাম:
●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে
রাঙামাটি, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৯ জুন ২০১৯
প্রথম পাতা » পাবনা » সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করলেন সাবেক পুলিশ কর্মকর্তা
প্রথম পাতা » পাবনা » সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করলেন সাবেক পুলিশ কর্মকর্তা
শনিবার ● ২৯ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করলেন সাবেক পুলিশ কর্মকর্তা

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: এক সময়ের পুলিশ কর্মকর্তা অবসর গ্রহন করে গ্রামে এসে ক্ষমতার দাপট দেখিয়ে ও গ্রামের মানুষদের ভয় ভীতি প্রদর্শন করে নানা অপকর্ম করেই চলেছেন আর,আই ওয়াজ উদ্দিন নামের এক ব্যক্তি। গত শুক্রবার ও শনিবার দুদিন ব্যাপি তিনি পৈত্রিক সম্পত্তি দাবী করে সরকারি রাস্তার সাথে সরকারি জমি দখল করে ঘর নির্মাণ করার ঘটনা ঘটিয়েছেন।
পুলিশের এ সাবেক কর্মকর্তা পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের চরসেনগ্রামের মৃত আলহাজ এনায়েত আলী প্রামাণিকের ছেলে।
জানা গেছে, প্রায় তিন বছর পূর্বে পুলিশ বাহিনী থেকে অবসর গ্রহণ করেন ওয়াজ উদ্দিন। এর পর থেকে গ্রামের পৈত্রিক ২৭ শতাংস বাড়িতে বসবাস শুরু করেন। মৃত আলহাজ্জ এনায়েত আলী প্রামাণিক এর ৬ ছেলে তিন মেয়ে ও স্ত্রীসহ মোট ১০ জন তাদের সম্পত্তির ওয়ারিশ হলেও তিনি একাই অধিকাংশ জমি জায়গা নিজের দখলে রেখেছেন। প্রায় দুই বছর পূর্বে তিনি তার ছোট ভাই ছাইফুল ইসলামের অপর একটি জায়গা দখল করে ঘর নির্মাণ করেন।
গত ২১ জুন শুক্রবার রাতে ও শনিবার দিনব্যাপি দুই দফায় তিনি ও তার সহযোগীরা তার অপর ভাই জামাত আলীর ভোগ দখলীয় উত্তরসেনগ্রাম মৌজার আর.এস খতিয়ান ২৫৮, দাগ নং ২২৬৫ এর উপর নির্মিত একটি ঘর ভেঙ্গে দেন। জামাত আলী এ ঘটনার প্রতিবাদ করলে ওয়াজ উদ্দিন ও তার সহযোগিরা জামাত আলী এবং তার ছেলে প্রভাষক ইকবাল কবীর রনজুকে প্রাণ নাশের হুমকী দেন। এ ব্যাপারে জামাত আলী গত ২২ জুন চাটমোহর থানায় একটি অভিযোগ দায়ের করেন। সর্বশেষ গত শুক্রবার তিনি বিলচলন ইউনয়নের বওশা ব্রীজ এলাকার মসজিদের পাশে সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণ করেন।
এলাকাবাসী জানান, ওয়াজ উদ্দিন কর্তৃক দখলকৃত এ রাস্তা দিয়ে প্রতি দিন অসংখ্য মানুষ ও যানবাহন চলাচল করে। তিনি দখল করার ফলে এ রাস্তাটি সংকীর্ণ হয়ে পরেছে। ফলে যানবাহন চলাচল ব্যহত হচ্ছে। তারা এ ঘটনার প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে দখলদারের কবল থেকে সরকারি এ রাস্তাটি পুনরুদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
অভিযুক্ত দখলদার সাবেক পুলিশ কর্মকর্তা আর,আই ওয়াজ উদ্দিন বলেন, এখানে আমার ৫৮ শতক জমি রয়েছে। আমি ঐ জায়গায় ঘর উঠানোর আগে পরিমাপ করিনি, তবে সরকারি জায়গায় ঘর যদি উঠে থাকে তাহলে আমি তা সরিয়ে নেব।
এ বিষয়ে জানতে চাইলে সহকারি কমিশনার (ভূমি) মো. ইকতেখারুল ইসলাম বলেন, বিষয়টি জানার পরে ঐ ব্যক্তিকে তার জমির কাগজপত্রাদী নিয়ে অফিসে আসতে বলা হয়েছে। সরকারি জায়গায় সে যদি ঘর উঠিয়ে থাকে অবশ্যই তাকে সেটা সরিয়ে নিতে বাধ্য করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)