শিরোনাম:
●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৪ আগস্ট ২০১৯
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে ডাক্তারসহ ৭ জন ডেঙ্গু আক্রান্ত, ছড়িয়ে পড়েছে আতঙ্ক
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে ডাক্তারসহ ৭ জন ডেঙ্গু আক্রান্ত, ছড়িয়ে পড়েছে আতঙ্ক
রবিবার ● ৪ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরে ডাক্তারসহ ৭ জন ডেঙ্গু আক্রান্ত, ছড়িয়ে পড়েছে আতঙ্ক

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: পাবনার চাটমোহরে গত ৭ দিনে নারীসহ ৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। এ ঘটনায় উপজেলা জুড়ে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু আতঙ্ক। তবে আক্রান্তদের অধিকাংশই ঢাকাতে অবস্থান করতেন। আক্রান্তরা হলেন, পৌর সদরের ২নং ওয়ার্ডের বাসিন্দা চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্্েরর মেডিকেল অফিসার রুহুল কুদ্দুস ডলার, পৌর সদরের ৩ নং ওয়ার্ড বালুচর মহল্লার বাসিন্দা প্রথম শ্রেণির ঠিকাদার রেজাউল করিম দুলাল সরকারের স্ত্রী অলিভা খাতুন। এদিকে জানা গেছে একই গ্রামে ৫ জন আক্রান্ত হয়েছে তারা হলেন, পার্শ্বডাঙ্গা ইউনিয়নের প্রভাকরপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল আলীম, অন্তর আলী, আল আমিন, লিটন হোসেন এবং শাহিন হোসেন। আক্রান্তদের মধ্যে রুহুল কুদ্দুস ডলার ও অলিভা খাতুন বাদে বাকিরা পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রুহুল কুদ্দুস ডলারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিবির পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ডেঙ্গু রোগ নির্ণয়ের ব্যবস্থা না থাকায় দুর্ভোগে পড়েছেন সন্দেহভাজন রোগী ও তার স্বজনেরা। জ্বর পরীক্ষা-নিরীক্ষার জন্য ছুটতে হচ্ছে জেলা সদরের হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে। এতে অর্থ ও সময় দুটোই অপচয় হচ্ছে।

জানা গেছে উপজেলায় এ জ্বরে আক্রান্তদের সংখ্যা ৭ জনের বেশি হবে। আক্রান্তদের অনেকেই বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। বেসরকারি ক্লিনিকে যারা চিকিৎসা নিচ্ছেন সে হিসেব নেই সরকারি হাসপাতালে এ বিষয়ে জানার জন্য একাধিকবার ফোন দেওয়া হলে রিসিভ করেননি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বায়েজিদ ইসলাম।

পাবনার সিভিল সার্জন মেহেদি ইকবাল বলেছেন, চাটমোহর ডেঙ্গু আক্রান্ত রোগী সম্পর্কে আমাকে কিছুই জানানো হয়নি। পাবনা সদর হাসপাতালে এখন ২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)