শিরোনাম:
●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
রাঙামাটি, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় যুব-বান্ধব সেবাপ্রাপ্ততা নিশ্চিত করণ বিষয়ক কর্মশালা
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় যুব-বান্ধব সেবাপ্রাপ্ততা নিশ্চিত করণ বিষয়ক কর্মশালা
বুধবার ● ২ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় যুব-বান্ধব সেবাপ্রাপ্ততা নিশ্চিত করণ বিষয়ক কর্মশালা

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধায় যুব ও প্রাপ্ত বয়স্ক জনগোষ্ঠীর অংশ গ্রহণে কিশোর ও যুব-বান্ধব সেবাপ্রাপ্ততা নিশ্চিত করণ বিষয়ক এক কর্মশালা আজ বুধবার জেলা শহরের রাধাকৃষ্ণপুরের এসকেএস ইন এ অনুষ্ঠিত হয়। রিপ্রোডাকটিভ হেলথ সার্ভিসেস ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম (আরএইচস্টেপ) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই কর্মশালার আয়োজন করে। জেলার ৪০ জন কিশোর-কিশোরী, অভিভাবক, সাংবাদিক, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা এতে উপস্থিত ছিলেন।
এতে অতিথি হিসেবে কর্মশালায় বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক সাইফুল ইসলাম, সহকারি পরিচালক ডাঃ ফারুক আজম নুর, আরএইচস্টেপ এর উপ-পরিচালক প্রোগ্রাম ডাঃ এলভিনা মোস্তারী, কনসালটেন্ট মাসুদুল হক, প্রজেক্ট অফিসার ফারিয়া হোসেন, সদর উপজেলার মালিবাড়ি অ্যাডলোসেন্ট কর্ণার ইনচার্জ মো. মঞ্জুর রহমান, আরএইচস্টেপ ক্লিনিক গাইবান্ধার প্রশাসনিক কর্মকর্তা মো. এনামুল হক প্রমুখ।
রিপ্রোডাকটিভ হেলথ সার্ভিসেস ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম (আরএইচস্টেপ) তিন দশকেরও অধিক সময় ধরে সরকারের সহযোগিতায় বাংলাদেশের ২০টি জেলায় বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল ও জেনারেল হাসপাতালসহ ৩৩টি কেন্দ্রের মাধ্যমে প্রজননস্বাস্থ্য ও অধিকার বিষয়ক প্রজনন স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করে আসছে। নেদারল্যান্ড ভিত্তিক সংগঠন রুটজাট্স এর আর্থিক সহায়তায় অ্যারো এর আঞ্চলিক সমন্বয়ে কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার সুরক্ষায় আরএইচস্টেপ এর আরএইচআরএন একটি প্রকল্প পরিচালিত হচ্ছে। এই কার্যক্রমটি বাস্তবায়ন করছে আরএইচস্টেপ সহ ১১টি সংগঠন।

যত্ন প্রকল্পের তথ্যসংগ্রহ শীর্ষক প্রশিক্ষণ রিফ্রেশার্স কোর্স

গাইবান্ধা :: আইএসপিপি-যত্ন প্রকল্পের বিকল্প উৎস থেকে পরিবার/খানা-ভিত্তিক তথ্যসংগ্রহ শীর্ষক প্রশিক্ষণ রিফ্রেশার্স কোর্স গাইবান্ধা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সৌহার্দ্য সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় হুইপ মাহাবুব আরা গিনি এমপি।
উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইএসপিপি-যতœ প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) শেখ মোঃ কাবেদুল ইসলাম, সদর উপজেলার চেয়ারম্যান শাহ্ সরওয়ার কবীর, সদর উপজেলার সকল ইউপিচেয়ারম্যান, প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। অনুষ্ঠানে প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও চেয়ারম্যানদের বিভিন্ন প্রশ্নোত্তর ও পরামর্শ প্রদান করেন।

গাইবান্ধায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
গাইবান্ধা :: জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে গতকাল বুধবার জেলা প্রশাসন ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের উদ্যোগে গাইবান্ধায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ‘বৈশ্বিক প্রতিযোগিতায় উৎপাদনশীলতা’ শীর্ষক এক আলোচনা সভা চেম্বার ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোছা. রোখছানা বেগম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাণি সম্পদ কর্মকর্তা ড. আব্দুস সামাদ, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুদ দাইয়ান, চেম্বার অব কমার্সের সভাপতি শাহজাদা আনোয়ারুল কাদির, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ, সাংবাদিক সরকার মো. শহিদুজ্জামান প্রমুখ।
এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোছা. রোখছানা বেগম ও চেম্বার অব কমার্সের সভাপতি শাহজাদা আনোয়ারুল কাদিরের নেতৃত্বে জেলা প্রশাসকের চত্বর থেকে র‌্যালীটি ডিবি রোড হয়ে চেম্বার ভবনে এসে শেষ হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)