শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৬ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » পাবনা » পাবনায় চরমপন্থী দলের ক্যাডারকে গুলি করে হত্যা
প্রথম পাতা » পাবনা » পাবনায় চরমপন্থী দলের ক্যাডারকে গুলি করে হত্যা
বুধবার ● ৬ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাবনায় চরমপন্থী দলের ক্যাডারকে গুলি করে হত্যা

---পাবনা প্রতিনিধি :: পাবনার বেড়া উপজেলার ঢালারচরে আতোয়ার সরদার নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সন্ধ্যায় ওই ইউপির দুর্গাপুর বাজারে এ ঘটনা ঘটে। আতোয়ার ওই গ্রামের আব্দুস সাত্তার সর্দারের ছেলে। তিনি চরমপন্থী দলের ক্যাডার ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ঢালারচর পুলিশ ফাঁড়ির এসআই আশরাফ জানান, সন্ধ্যায় আতোয়ার দুর্গাপুর বাজারে দরগা শরীফের পাশে একটি দোকানে বসে ছিলেন। এ সময় অস্ত্রধারী সাত-আটজন এসে তার ওপর এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় তারা ‘সর্বহারা জিন্দাবাদ’ স্লোগান দিতে দিতে চলে যায়। ঘটনাস্থল থেকে ছয় রাউন্ড রাইফেলের ও এক রাউন্ড শর্টগানের গুলির খোসা উদ্ধার করা হয়।
এসআই আশরাফ আরো জানান, সর্বহারা দলের সক্রিয় ক্যাডার ছিলেন আতোয়ার। তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। মাস দুয়েক আগে তিনি জামিন পেয়ে বাড়ি আসেন।
চরমপন্থীদের অভ্যন্তরীণ কলহের জের ধরে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে ধারণা করছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) গৌতম কুমার বিশ্বাস।

চাটমোহরে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়-ক্ষতি

পাবনা প্রতিনিধি :: পাবনার চাটমোহরের বিলচলন ইউনিয়নের বোঁথর উত্তর পাড়া গ্রামে মৃত মেছের প্রাং এর ছেলে তাছু প্রাং এর বাড়িতে গতকাল মঙ্গলবার রাত ৯ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আনুমানিক ৩ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে।
তাছু প্রামানিক জানায়, বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে নিমিষে তা ছড়িয়ে পরে। আগুনে ২ টি টিনের ঘরের আসবাব পত্র, ফ্রিজ, টেলিভিশন,গ্যাস সিলিন্ডারসহ ঘরে রক্ষিত অন্যান্য মালামাল পুড়ে ভস্মিভূত হয়। প্রথমে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন পুরো নিয়ন্ত্রণ করে। এসময় প্রতিবেশী ইদ্রিস আলীর একটি সেমি পাকা ঘরও ক্ষতিগ্রস্থ হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)