শিরোনাম:
●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৪ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » মিলনপুর বনবিহারে মাস ব্যাপী আকাশ প্রদীপ প্রজ্জ্বলন সমাপনী
প্রথম পাতা » খাগড়াছড়ি » মিলনপুর বনবিহারে মাস ব্যাপী আকাশ প্রদীপ প্রজ্জ্বলন সমাপনী
শনিবার ● ১৪ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিলনপুর বনবিহারে মাস ব্যাপী আকাশ প্রদীপ প্রজ্জ্বলন সমাপনী

---মহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার মহালছড়ি মিলনপুর বন বিহারে মাস ব্যাপী আকাশ প্রদীপি প্রজ্জ্বলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এই উপলক্ষে ১৩ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯ টায় ধর্মীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সারাদিন ব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ছিলো সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধ মূর্তি দান, হাজার প্রদীপ দান, ফানুস প্রদীপ দান ও ভিক্ষু সংঘকে পিন্ড দান সহ বিবিধ দান। এছাড়া বিকাল ৩ টার সময় হাজার বাতি প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে মাস ব্যাপী আকাশ বাত্তি প্রজ্জ্বলনের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
এই সময় উপস্থিত ছিলেন সংঘ প্রধান শ্রীমৎ ভদন্ত ধর্মতিষ্য মহাস্থবির, মিলন পুর বন বিহারাধ্যক্ষ শ্রীমৎ ভদন্ত ধর্মতিষ্য মহাস্থবির, প্রধান উপাসক মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা সহ বিভিন্ন এলাকার শত শত ধর্মপ্রান দায়ক-দায়িকা বৃন্দ।
উল্লেখ্য যে গত ১৩ নভেম্বর মহালছড়ি মিলনপুর বন বিহারের দায়ক-দায়িকাদের আয়োজনে এই বাত্তি প্রজ্জ্বলন অনুষ্ঠান শুরু হয়। প্রতি বছর কঠিন চীবর দানোৎসব শেষে কার্তিকী পূর্ণিমা থেকে পরবর্তী পূর্ণিমা পর্যন্ত এক মাস ব্যাপী প্রতিদিন এই বাত্তি প্রজ্জ্বলন অনুষ্ঠান হয়।
কথিত আছে সিদ্ধার্থ গৌতম গৃহত্যাগ করার পর অনোমা নদীর তীরে এসে পৌঁছলে সেখানেই এক হাতে নিজের চুল ও অন্য হাতে তলোয়ার ধরে চুল কেটে পেলেন এবং অধিষ্ঠান করলেন যে যদি এই জন্মে বুদ্ধ হতে পারি, তাহলে আমার চুল আকাশে নিক্ষেপ করা হলে আকাশে ঝুলন্ত অবস্থায় থাকুক, মাটিতে আর পতিত না হোক। এই অধিষ্ঠান করে তিনি তার কর্তিত চুল আকাশে নিক্ষেপ করে দিলেন। অন্য দিকে দেবরাজ ইন্দ্র সিদ্ধার্থ গৌতমের মনের অবস্থা জানতে পেরে সেখানে উপস্থিত হয়ে সিদ্ধার্থের কর্তিত চুল স্বর্ণের ঝুড়িতে করে নিয়ে গেলেন তাবতিংস স্বর্গে। সেখানেই চুলকে নিয়ে তৈরি করলেন একটি জাদী, যেটিকে চুলামনি জাদী বলে। স্বর্গের দেবতারা এখন ও সেই জাদীকে পূজা করে।
সেই চুলামনি জাদীকে উদ্দেশ্য করে বিশেষ প্রাথর্নার মাধ্যমে বৌদ্ধরা এক মাস ব্যাপি প্রদীপ প্রজ্জ্বলন করে আকাশে উড়ায়।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)