শিরোনাম:
●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৪ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » পাবনা » পাবনায় শ্রেষ্ঠ শিক্ষিকা সুলতানা লিজা
প্রথম পাতা » পাবনা » পাবনায় শ্রেষ্ঠ শিক্ষিকা সুলতানা লিজা
শনিবার ● ১৪ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাবনায় শ্রেষ্ঠ শিক্ষিকা সুলতানা লিজা

---পাবনা প্রতিনিধি :: পাবনার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছেন ফেরদৌসী সুলতানা লিজা।
প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ জেলা পর্যায়ের যাচাই-বাচাই কমিটির সভাপতি পাবনার ডিসি কবীর মাহমুদ এক চিঠিতে এ তথ্য জানান।

ফেরদৌসী সুলতানা লিজা জেলার সুজানগর পৌরসভার চরভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন।

সুজানগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাউয়ুম জানান, ফেরদৌসী সুলতানা লিজা সহকারী শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ডিজিটাল ক্লাসরুম পরিচালনায় দক্ষতা দেখিয়েছেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শিক্ষা, তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) আওতায় উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনের (ইউআইটিআরসিই) মাস্টার ট্রেইনার। বিগত বছরগুলোতে দক্ষতার সঙ্গে অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ দিয়েছেন তিনি। উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হওয়ার পর জেলায়ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পেরেছেন এ শিক্ষিকা।

চরভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সরদার রাজু আহমেদ জানান, বিদ্যালয়ের শিক্ষিকা ফেরদৌসী সুলতানা লিজা জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকারা আনন্দিত। এ বিদ্যালয়ে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের দুর্বলতা কাটিয়ে তোলার চেষ্টা করেন তিনি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মনসুর রহমান বলেন, যাচাই-বাচাই করে শিক্ষাগত যোগ্যতা, বিষয়ভিত্তিক জ্ঞান, দায়িত্ববোধ, শৃংখলা, অভিজ্ঞতা, সময়ানুবর্তিতা, সৃজনশীল উদ্যোগ, শ্রেণিকক্ষে পাঠদান, বিদ্যালয়ে কাজের দক্ষতা, আর্থিক শৃঙ্খলাসহ শিক্ষাক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় ফেরদৌসী সুলতানা লিজাকে জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত করা হয়েছে।

পাবনার সাঁথিয়ার মিয়াপুর হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে ফেরদৌসী সুলতানা লিজা এস এস সি ও এইচ এস সি পাস করেন। এরপর সরকারি এডওয়ার্ড কলেজ থেকে বি.এস.এস ও এম.এস.এস সম্পন্ন করেন। পরবর্তীতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এম.এ সম্পন্ন করেন। তিনি ডি.পি.এড কোর্সও সাফল্যের সঙ্গে সম্পন্ন করেন।

পত্রিকা এজেন্ট উপেন্দ্রনাথ কুন্ডু বারুর মৃত্যু
চাটমোহর :: পাবনার চাটমোহর পৌর সদরের নতুন বাজার এলাকার বাসিন্দা “কুন্ডু বুক স্টল”-এর সত্ত্বাধিকারী উপেন্দ্র নাথ কুন্ডু ওরফে বারু (৭৫) মৃত্যু বরণ করেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে নিজ বাড়িতে হৃদ রোগে আক্রান্ত হন তিনি। স্বজনরা তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রায় ৫০ বছর যাবত তিনি পত্রিকা ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তিনি দুই স্ত্রী তিন ছেলে দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে চাটমোহরে কর্মরত সকল সাংবাদিক, পত্রিকা সম্পাদক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)