শিরোনাম:
●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৬ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » হোটেল-রেষ্টুরেন্টে প্রবেশ অধিকার ও উন্নয়নমূলক কর্মকান্ডে অংশ গ্রহণের দাবিতে হরিজনদের মানববন্ধন
প্রথম পাতা » গাইবান্ধা » হোটেল-রেষ্টুরেন্টে প্রবেশ অধিকার ও উন্নয়নমূলক কর্মকান্ডে অংশ গ্রহণের দাবিতে হরিজনদের মানববন্ধন
সোমবার ● ১৬ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হোটেল-রেষ্টুরেন্টে প্রবেশ অধিকার ও উন্নয়নমূলক কর্মকান্ডে অংশ গ্রহণের দাবিতে হরিজনদের মানববন্ধন

---স্টাফ রিপোর্টার :: হোটেল-রেষ্টুরেন্টে প্রবেশ অধিকার সুনিশ্চিত ও সরকারি-বেসরকারি সকল উন্নয়নমূলক কর্মকান্ডে অংশ গ্রহণের দাবিতে সোমবার গাইবান্ধা প্রেসক্লাব সংলগ্ন সড়কে জেলার হরিজন সম্প্রদায়ের লোকজন মুখে কালো কাপড় বেঁধে এক মানববন্ধনের কর্মসূচী পালন করে। বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ও বাংলাদেশ বাসফোর কল্যাণ পরিষদ গাইবান্ধা জেলা শাখার যৌথ উদ্যোগে এই মানববন্ধনের কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন হরিজন যুব ঐক্য পরিষদ রংপুর বিভাগীয় আহবায়ক রাজেশ বাসফোর, বাংলাদেশ বাসফোর কল্যাণ পরিষদের জেলা শাখার সভাপতি সন্তোষ বাসফোর, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ পৌরসভা শাখার সভাপতি কীর্ত্তন বাসফোর, সাংগঠনিক সম্পাদক সোহাগ বাসফোর প্রমুখ।
বক্তারা বলেন, স্বাধীনতার ৪৮ বছর পরেও হরিজন জনগোষ্ঠী স্বাধীনতার খোঁজে আজ রাজপথে। আজও হরিজন জনগোষ্ঠী স্বাধীনতা পায়নি। তাদের নাগরিক ও সাংবিধানিক অধিকার আজও প্রতিষ্ঠিত হয়নি। তদুপরি এখন পর্যন্ত কোন হোটেল-রেষ্টুরেন্টে হরিজনদের প্রবেশ অধিকার দেয়া হয় না। এমনকি চায়ের দোকানে চা খেতে গেলেও তাদের নিজেদের মগ সাথে করে নিয়ে যেতে হয়। এছাড়া বিভিন্ন উন্নয়নমূলক কান্ডে হরিজন শ্রমিকদের কাজ করার সুযোগ দেয়া হচ্ছে না বলেও বক্তারা উল্লেখ করেন। ফলে হরিজন পরিবারগুলো আর্থিক কষ্টে মানবেতর জীবন যাপন করছে।

গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস পালিত

গাইবান্ধা :: গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সোমবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়। এ উপলক্ষে আজ সকাল সাড়ে ৮টায় স্থানীয় স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করে।
এছাড়া দিবসটি উপলক্ষে অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পন, শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, স্টেডিয়ামে জেলা প্রশাসন ও পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, স্থানীয় আসাদুজ্জামান বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা, প্রামাণ্য চলচিত্র প্রদর্শন ইত্যাদি।
শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে জেলা প্রশাসক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম এমপি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা, পুলিশ সুপার প্রকৌশলী মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, মুক্তিযোদ্ধা ওয়াশিকার মো. ইকবাল মাজু, মাহমুদুল হক শাহজাদা, গৌতম চন্দ্র মোদক, শাহ শরিফুল ইসলাম বাবলু প্রমুখ।





আর্কাইভ