শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ ●   চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল ●   ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ●   দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয় ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী ●   পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ●   মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ●   ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ●   রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা ●   পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ ●   গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ ●   সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু ●   পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ●   সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা ●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার
রাঙামাটি, বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৬ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় বিলুপ্ত প্রায় প্রজাতির শকুন উদ্ধার
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় বিলুপ্ত প্রায় প্রজাতির শকুন উদ্ধার
বৃহস্পতিবার ● ২৬ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় বিলুপ্ত প্রায় প্রজাতির শকুন উদ্ধার

---গাইবান্ধা :: গাইবান্ধায় বিলুপ্ত প্রায় প্রজাতির বিশাল আকারের পাঁচটি শকুন উদ্ধার করেছে বন বিভাগ। ২৫ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের মধ্য ফলিয়া গ্রামের একটি গাছ থেকে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহায়তায় শকুনগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৫টি শকুনকে দিনাজপুরের বনবিভাগের কর্তৃপক্ষ আজ ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার তাদের গাড়িতে করে ইকোপার্কে নিয়ে যায়। দিনাজপুরের ইকোপার্কে রেখে শকুনগুলোকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলার সেগুলোকে সেখানেই অবমুক্ত করা হবে।
গাইবান্ধা জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুছ সবুর হোসেন সিএইচটি মিডিয়াকে জানান, পশ্চিমদিক থেকে উড়ে আসা বিশাল একটি শকুনের ঝাঁক ফলিয়া গ্রামের একটি বটগাছে আশ্রয় নেয়। এ সময় হঠাৎ করে পাঁচটি শকুন দূর্বল হয়ে গাছ থেকে নিচে পড়ে যায়। পরে এলাকাবাসী বনবিভাগকে খবর দেয়। খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তারা ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহায়তায় শুকুনগুলো উদ্ধার করে।
তিনি উল্লেখ করেন, সম্ভবত শকুনগুলো হিমেল হাওয়ায় অনেক দুর থেকে এখানে উড়ে আসছিল। এতে প্রচন্ড শীত ও দীর্ঘ পথ উড়ে আসার ক্লান্তিজনিত কারণে শকুনগুলো ওই গাছটিতে আশ্রয় নেয়। এরমধ্যে অপেক্ষাকৃত অতি দুর্বল ও অসুস্থ ৫টি শকুন গাছ থেকে হঠা নিচে পড়ে যায়। পরে বনবিভাগের কর্তৃপক্ষ শকুনগুলোকে মুরগির মাংস খাইয়ে তাজা করার পর তাদের ঠোটে টেপ মেরে দেয়। যাতে ওদের ধারালো শক্ত ঠোঁটে ঠুঁকরিয়ে কাউকে আঘাত করতে না পারে। জানা গেছে, এই প্রজাতির শকুন এখন বাংলাদেশে সচারাচর দেখা যায় না। ইতোমধ্যে এই প্রজাতির শকুন এদেশ থেকে বিলুপ্ত হতে চলেছে।





আর্কাইভ