শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৬ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
বৃহস্পতিবার ● ২৬ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

---পাবনা প্রতিনিধি :: পাবনার চাটমোহরে সড়ক দূর্ঘটনায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার গুনাইগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয় মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত সামিউর রহমান সাম্য (১৮) উপজেলার মথুরাপুর গ্রামের দেওয়ান শাহাবুর রহমান চন্দনের ছেলে চাটমোহর সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মোটর সাইকেলযোগে সাম্য ও তার বন্ধু মাহফুজ পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলার দিকে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌছিলে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী লরীর ধাক্কায় পেছনে বসে থাকা সাম্য ছিটকে পরে গেলে লরীর চাপায় পিষ্ট হয়। এসময় মোটরসাইকেল চালক মাফুজ আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে দ্রুত চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাম্যকে মৃত ঘোষণা করেন।

চাটমোহরে বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পাবনা :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ নতুন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার জনাব সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুল হামিদ মাস্টার, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইসাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, জেলা পরিষদ সদস্য মোঃ হেলাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গাজী এস. এম. মোজাহারুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান রশিদ হোসাইনী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মগরেব আলী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম, ছাইকোলা ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, হরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন,
চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি সাংবাদিক কে. এম. বেলাল হোসেন স্বপন, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আব্দুল মমিন সরকার প্রমূখ।

সভায় বক্তাগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনকে গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দেয়ার জন্য বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)