শিরোনাম:
●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় বই উৎসব পালিত
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় বই উৎসব পালিত
বুধবার ● ১ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় বই উৎসব পালিত

---গাইবান্ধা :: গাইবান্ধায় বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ২০২০ সালের বই উৎসব আজ বুধবার পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে গাইবান্ধা সরকারি মধ্যপাড়া প্রাথমিক বিদ্যালয় ও সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে পৃথক পৃথক অনুষ্ঠানে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।
বই বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হোসেন আলী, জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রাথমিক মাধ্যমিক ও পর্য্যায়ে নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, এ বছর ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ২১ লাখ ২৭ হাজার ২শ’ ২২ টি বই বিতরণ করা হবে। এসব বই ৩ হাজার ২শ ৯৯টি প্রাথমিক বিদ্যালয় বিতরণ করা হবে। এদিকে জেলা শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, এবার জেলায় মাধ্যমিক স্তরে ৪৪ লাখ ৫৪ হাজার ৮শ’ ৭৫ কপি বই বিতরণ করা হবে। এরমধ্যে ইবতেদায়ী ৫২ হাজার ৯শ ৬০টি, মাধ্যমিক ৩০ লাখ ৩৭ হাজার ৫, দাখিল ৭ লাখ ৪৮ হাজার ২শ ৮টি , এসএসসি ভোকেশনাল ৯৬ হাজার ৫শ ৯২টি এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল ৩২ হাজার ৭শ ৫০ জন ছাত্রের জন্য মোট ৪৪ লাখ ৫৪ হাজার ৮শ’ ৭৫ কপি বই করা হচ্ছে। এর মধ্যে মাধ্যমিক স্তরে ৪শ ১৪টি স্কুল ও ৩শ ১৬টি এফতেদায়ী মাদ্রাসা রয়েছে।

গাইবান্ধায় স্ত্রীকে বেঁধে রেখে স্বামীকে গলা কেটে হত্যা
গাইবান্ধা :: গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তাঁতীপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭টায় স্ত্রীকে বেঁধে রেখে স্বামী উত্তম কুমার দেবনাথ (৩২) কে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত উত্তম কুমার রাজমিস্ত্রীর কাজ করতো। তিনি ওই এলাকার নিবারণ দেবনাথের ছেলে।
এলাকাবাসি জানায়, সন্ধ্যার পর একদল দূর্বৃত্ত বাড়িতে জোর পূর্বক ঢুকে উত্তম কুমারকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এসময় তাঁর স্ত্রী ললিতা রাণীর হাত ও মুখ বেঁধে রাখে দূর্বৃত্তরা। পরে মুখের বাঁধন খুলে তাঁর স্ত্রী চিৎকার করে আশেপাশের লোকজন ডাকলে তারা ছুটে এসে উত্তমের গলাকাটা লাশ দেখতে পায়। পরে ললিতা রাণীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যায়। তবে কি কারণে হত্যাকান্ড ঘটেছে তা জানা যায়নি।
এব্যাপারে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান বলেন, হত্যার কারণ এখনও জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি উল্লে¬খ করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)