শিরোনাম:
●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে ●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে
রাঙামাটি, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৬ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » বনপা’র সদস্য তালিকায় যুক্ত হল ৩ টি নুতন নিউজ পোর্টাল
প্রথম পাতা » কৃষি » বনপা’র সদস্য তালিকায় যুক্ত হল ৩ টি নুতন নিউজ পোর্টাল
মঙ্গলবার ● ২৬ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বনপা’র সদস্য তালিকায় যুক্ত হল ৩ টি নুতন নিউজ পোর্টাল

---

ষ্টাফ রিপোর্টার:: অনলাইন নিউজ পোর্টাল প্রকাশক ও সম্পাদকদের প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসেসিয়েশন (বনপা) এর কেন্দ্রীয় কমিটির কার্যক্রমের প্রতি আস্থাশীল হয়ে এবং আগামী দিন গুলিতে অনলাইন নিউজ পোর্টাল প্রকাশক ও সম্পাদকদের ভিতর রুপান্তরমুলক নেতৃত্ব গঠনে অধিকতর ভাবে অনলাইন নিউজ পোর্টাল গুলির প্রচার, প্রসার ও উন্নয়নের লক্ষে নিজেদের সম্পৃক্ত করতে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসেসিয়েশন (বনপা) এর সদস্য তালিকায় যুক্ত হল আরো তিনটি নুতন নিউজ পোর্টাল৷
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসেসিয়েশন (বনপা)’র সদস্য পদ লাভ করে রাউজান বার্তা টুয়েন্টিফোর ডটকম,জুমনিউজ ডটকম ও পিপলস ডেইলি নিউজ ডটকম৷
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসেসিয়েশন (বনপা)’র কেন্দ্রীয় কমিটির নিকট অনলাইনে সদস্য ফরম পুরণ করে এবং বনপা’র সকল সাংগঠনিক নিয়মনীতি মেনে সাধারন সদস্য (স্থায়ী) পদ পেল নিউজ পোর্টাল তিনটি৷
২৫ জানুয়ারী সোমবার রাঙামাটি শহরের অভিজাত হোটেলে বনপা’র কেন্দ্রীয় কমিটির পৰে রাউজান বার্তা টুয়েন্টিফোর ডটকম,জুমনিউজ ডটকম ও পিপলস ডেইলি নিউজ ডটকম এর প্রকাশক ও সম্পাদকদের হাতে প্রত্যায়ন পত্র তুলে দেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক ও বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসেসিয়েশন (বনপা) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্মল বড়ুয়া মিলন৷
রাউজান বার্তা টুয়েন্টিফোর ডটকম,জুমনিউজ ডটকম ও পিপলস ডেইলি নিউজ ডটকম এর সদস্য পদ প্রদান অনুষ্ঠানে কুষ্টিয়া থেকে অনলাইনে যোগদান করেন বিজয় নিউজ টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক ও বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসেসিয়েশন (বনপা)’র প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় কমিটির সভাপতি সামসুল আলম স্বপন৷ অনলাইন নিউজ পোর্টাল সংগঠনের নেতা সামসুল আলম স্বপন রাউজান বার্তা টুয়েন্টিফোর ডটকম,জুমনিউজ ডটকম ও পিপলস ডেইলি নিউজ ডটকম প্রকাশক ও সম্পাদকরা বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসেসিয়েশন (বনপা)’র সদস্য পদে নিজেদের যুক্ত করায় তাদের বনপা’র পক্ষ থেকে অভিনন্দন জানান৷
তিনি বলেন বর্তমানে দেশের ভাল ভাল নিউজ পোর্টাল এর প্রকাশক ও সম্পাদকরা বনপা’র সাথে আছেন তাই অনলাইন নিউজ পোর্টাল প্রকাশক ও সম্পাদকদের প্রাণ প্রিয় সংগঠন বনপা অচিরেই বাংলাদেশের অনলাইন জগতে মডেল হিসাবে কাজ করবে এবং আগামীতে বনপা আরো নুতন নুতন চমক নিয়ে আসবে৷ স্বপন আরো বলেন, অনলাইন নিউজ পোর্টাল গুলির সুবাদে দেশ ও বিদেশে যে কোন স্থানে বসে তত্‍ক্ষনিক ভাবে তৃণমুল পর্যায়ের সংবাদ,জাতীয় ও আন্তর্জতিক সংবাদ পাঠকরা বিনা মুল্যে জানতে পারছেন৷ সামসুল আলম বলেন, আমরা নিউজ পোর্টাল প্রকাশক ও সম্পাদকদের স্বার্থ নিয়ে কাজ করতে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসেসিয়েশন (বনপা) প্রতিষ্টা করেছি, অনলাইন সাংবাদিকদের স্বার্থ নিয়ে কাজ করতে বাংলাদেশ জাতীয় অনলাইন প্রেস ক্লাব গঠন করেছি এছাড়া অনলাইন ও অফলাইন সাংবাদিককের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকদের পরিবারের সদস্যদের সহযোগিতায় এবং সাংবাদিকদের উন্নয়ন কল্পে আমরা গঠন করেছি সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (সাকফা), যা ইতিমধ্যে সরকারের অনুমোদ লাভ করেছে৷ আগামী মার্চ ২০১৬ তে সারা বাংলাদেশের অনলাইন সাংবাদিকদের নিয়ে ঢাকায় জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সম্মেলন অনুষ্ঠিত হবে, তিনি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমন্ত্রণ জানান৷
এসময় উপস্থিত ছিলেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর নিবাহী সম্পাদক ও রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সহ সভাপতি কাজী আব্দুর রউফ,রাউজান নিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক মীর আসলাম,রাউজান বার্তা টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক শফিউল আলম, রাউজান নিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক ও সম্পাদক কামরুল ইসলাম বাবু, রাউজান বার্তা টুয়েন্টিফোর ডটকম এর ব্যবস্থাপনা সম্পাদক শাহেদুর রহমান মোরশেদ, নিবাহী সম্পাদক নেজাম উদ্দিন রানা, পিপলস ডেইলি নিউজ ডটকম এর সম্পাদক ও রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ আব্বাস উদ্দিন চৌধুরী ও জুমনিউজ ডটকম এর প্রকাশক ও সম্পাদক পরশ চাকমা প্রমুখ৷

আপলোড : ২৫ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১১.১০মিঃ





আর্কাইভ