শিরোনাম:
●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান
রাঙামাটি, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » পলাশবাড়ীতে পুলিশের উপর হামলা : আটক-৫
প্রথম পাতা » গাইবান্ধা » পলাশবাড়ীতে পুলিশের উপর হামলা : আটক-৫
রবিবার ● ১৯ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পলাশবাড়ীতে পুলিশের উপর হামলা : আটক-৫

---গাইবান্ধা :: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় প্রতারনাসহ একাধিক মামলার আসামি ফরহাদকে ধরার সময় পুলিশের উপর হামলা করেছে টাকশাল বাহিনী। এতে এক এসআই সহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রবিবার সকাল দশটার দিকে উপজেলার মনোহরপুর গ্রামের টাকশালপাড়ায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, টাকশাল পাড়ার মৃত খয়বর হোসেনের ছেলে টাকশাল ফরহাদ হোসেন প্রতারনাসহ একাধিক মামলার আসামী। তাকে ঢাকার একটি মামলায় ধরতে ডিএমপির দুই পুলিশসহ উপজেলার হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের কয়েকজন পুলিশ সদস্য ফরহাদের বাড়ীতে হানা দেয়। এসময় টাকশাল বাহিনী পুলিশের উপর অতর্কিতভাবে হামলা করলে হাতকড়াসহ পালিয়ে যায় ফরহাদ। এতে এসআই কৃষ্ণ, কনষ্টেবল শফি ও ডিএমপির একজনসহ তিন পুলিশ সদস্য আহত হয়। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর ঘটনাটি পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হলে অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযান চালিয়ে হাতকড়াসহ ফরহাদকে ওই গ্রাম থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় আরো তিনজনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলো- সাহেব আলীর ছেলে আফসার আলী, সাইফুল ইসলামের ছেলে আউয়াল, ছাত্তারের ছেলে গনি মিয়া ও রফিক। এ রিপোর্ট লেখা পর্যন্ত রফিকের পিতার নাম জানা যায়নি। হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক রাকিব হোসেন জানান, এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। পুলিশের উপর হামলাকারিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

গাইবান্ধায় শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
গাইবান্ধা :: শহীদ জিয়াউর রহমানের ৮৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে আজ রবিবার গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
সংগঠন কার্যালয় চত্বরে জেলা বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ, সদর থানা বিএনপির আহবায়ক খন্দকার ওমর ফারুক সেলু, জেলা বিএনপির সহ-সভাপতি মোর্শেদ হাবীব সোহেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিম, সদস্য কামরুল হাসান সেলিম, জেলা যুবদল সভাপতি রাগিব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হুনান হক্কানী, জেলা ছাত্রদল সভাপতি জাকারিয়া আলম জিম, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আবু বকর সিদ্দিক স্বপন, মাসুদ রানা মানব অধিকার সম্পাদক, জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম রুবেল, দপ্তর সম্পাদক আব্দুল হাই, স্থানীয় বিষয়ক সম্পাদক দিলরুবা পারভীন ঝর্না, শহর বিএনপির সদস্য বিপুল কুমার দাস, জেলা যুবদল সদস্য রুহুল আমিন তমাল, জেলা ছাত্রদল সহ-সভাপতি মিরাজুজ্জামান প্রমুখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)