শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » কনকনে শীতে কাপছে রাউজান
প্রথম পাতা » চট্টগ্রাম » কনকনে শীতে কাপছে রাউজান
বুধবার ● ২৯ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কনকনে শীতে কাপছে রাউজান

ছবি : রাউজানে প্রচন্ড শীতে কাবু মানুষ আগুন জ্বালিয়ে তাপ নেওয়ার চেষ্টা। স্টাফ রিপোর্টার :: গত কয়েক দিন ধরে চট্টগ্রামের রাউজানে শৈতপ্রবাহের রেশ পড়েছে ব্যাপক হারে। যদিও কুয়াশার কম থাকলেও কনকনে শীতের তীব্রতায় একেবারেই নাজেহাল অবস্থায় নানান শ্রেণী-পেশার মানুষ। বিশেষ করে খেটে খাওয়া ও দিনমজুর মানুষ গুলো আরোও বেশি সমস্যা পড়েছেন। এমন কনকনে শীতে মাঠে গিয়ে কাজ করার জো পাচ্ছেনা এসব খেটে খাওয়া মানুষ গুলো। বিশেষ করে রাতে গরম কাপড় তেমন একটা কাজে আসছেনা। এদিকে গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে আরোও ব্যাপক হারে শীত বেড়েছে। বুধবার সকাল থেকে সূর্যের মুখ দেখা মিলেনি। তবে বিকাল ৩ দিকে সূর্যকে একটু সময়ের জন্য দেখে গেলেও তার তেজ তেমন একটা ছিলনা। তবে সারা দিন ছিল শীতের দাপট। সরেজমিনে উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে দেখে গেছে, ছোট-বড়-বৃদ্ব সবাই আগুন জ্বালিয়ে শরীরকে গরম করতে দেখে যায়। এই হাঁর কাপানো শীতে ছোট বড় সবার মাঝে নেমে এসেছে শারিরীক সমস্যা। বিশেষ করে ডাক্তারদের কাছে ছুটছেন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু ও বয়স্করা।

চুয়েট শিক্ষক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

রাউজান :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষক সমিতির সাধারণ সভা ও নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ২৯ জানুয়ারি বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উত্তর-পূর্বাঞ্চলের বালুরচরা পর্যটন স্পটে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন। বিদায়ী প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক এটিএম শাহজাহানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিদায় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম। এতে বিদায়ী কমিটির আর্থিক বিবরণী পেশ করেন অর্থ সম্পাদক হুমায়ুন কবির। অনুষ্ঠানের শুরুতে ২০২০-২১ সালের কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত প্যানেলকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এরপর আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন নতুন শিক্ষক কমিটির সভাপতি অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক এবং সাধারণ সম্পাদক ড. মো. সানাউল রাব্বী। অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম নবনির্বাচিত শিক্ষক সমিতির নেতৃবৃন্দদের অভিনন্দন জানান। এ সময় তিনি বলেন, শিক্ষকদের কল্যাণকর অধিকার আদায়ে নতুন কমিটি কাজ করে যাবে। একইসাথে চুয়েটের চলমান অগ্রযাত্রাকে এগিয়ে নিতে প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানাচ্ছি।





আর্কাইভ