শিরোনাম:
●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
রাঙামাটি, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » ইউপি সদস্যদের বাড়ী থেকে গরু-ছাগল উদ্ধার
প্রথম পাতা » গাইবান্ধা » ইউপি সদস্যদের বাড়ী থেকে গরু-ছাগল উদ্ধার
রবিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউপি সদস্যদের বাড়ী থেকে গরু-ছাগল উদ্ধার

---গাইবান্ধা :: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়ি ভাঙচুরসহ গরু-ছাগল লুটপাটের অভিযোগ উঠেছে। থানা পুলিশ উপজেলার হোসেনপুর ইউনিয়নের ইউপি সদস্য মোসলেম উদ্দিনের বাড়ী থেকে ৫টি গরু এবং ১টি ছাগল উদ্ধার করে।
থানার অভিযোগ সূত্রে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী গোলেজা বেগম পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি-জমা সংক্রান্ত ভাগ বন্ঠনের নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। এরই প্রেক্ষিতে গোলেজা বেগমের পাওনা জমি দিবে-দিচ্ছি বলে বিবাদী উপজেলার হোসেনপুর ইউপি’র চাকলা গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে বাবু মিয়া, ছাকা মিয়া, শরিফুল ইসলাম ও ইউপি সদস্য মোসলেম উদ্দিনসহ অন্যান্যরা দীর্ঘদিন থেকে তালবাহানা করে আসছিল। এরই ধারাবাহিকতায় ২২ ফেব্রুয়ারী (শনিবার) সকালে বাড়ীতে না থাকার সুবাদে উপরোক্ত বিবাদীগণ লাঠিসোডা এবং দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে পলাশবাড়ী উপজেলার চকলা গ্রামে গোলেজা বেগমের বসতবাড়ীতে অনাধিকার প্রবেশ করতঃ ঘরের থাকা জিনিসপত্র ভাঙচুরসহ ৪০ হাজার টাকার ক্ষতিসাধন করে। পরবর্তীতে ইউপি সদস্য মোসলেম উদ্দিনের সহযোগিতায় অন্যান্য বিবাদীগণ গোলেজার ঘরের অক্ষিত জিনিসপত্রসহ ৫টি গরু এবং ৫টি ছাগল জোরপূর্বক নিয়ে যায়। এ ঘটনায় বাধা প্রদান করতে গেলে গোলেজা বেগম ও তার দুই মেয়ে মমতাজ বেগম এবং মাহমুদা বেগমকে বেধরক মারপিট করে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করলে তারা প্রাণে বাঁচে। এ ব্যাপারে মতিয়ার রহমান বাদী হয়ে ইউপি সদস্য মোসলেম উদ্দিনসহ ১১জনকে বিবাদী করে থানায় একটি অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগের ভিত্তিতে ইউপি সদস্য মোসলেম উদ্দিনের বাড়ী থেকে ৫টি গরু এবং ১টি ছাগল উদ্ধার করে।
এ অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই সঞ্জয় সাহা জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ৫টি গরু এবং ১টি ছাগল উদ্ধার করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযোগটি থানায় রেকর্ডভূক্ত হয়নি।
এদিকে থানায় অভিযোগ করায় ইউপি সদস্য মোসলেম উদ্দিনসহ অন্যান্য বিবাদীগণ গোলেজা বেগম তার পরিবারের সদস্যদের বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন পূর্বক প্রাণের হুমকি দিয়ে আসছে। এমতাবস্থায় অসহায় পরিবারটি এখন আতংকে এবং নিরাপত্তাহীন অবস্থায় ভুগছে।

গাইবান্ধা ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন

গাইবান্ধা :: গাইবান্ধা ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচিালনা করেন তিন সদস্য বিশিষ্ট কমিটির চেয়ারম্যান গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক এবং নির্বাচন কমিশনার অ্যাড. মো. আখতারুজ্জামান বাদশা ও সমাজসেবা বিভাগের সাবেক উপ-পরিচালক সুলতান উদ্দিন আহম্মেদ।
এরপর সংগঠনের সভাপতি গোবিন্দলাল দাসের সভাপতিত্বে সংগঠন কার্যালয়ে নির্বাচন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আবদুল মতিন সহ বিশেষ অতিথিদের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টিজের সভাপতি মুক্তিযোদ্ধা মাকসুদার রহমান শাহান, শাহজাদা আনোয়ারুল কাদির প্রমুখ।
উল্লেখ্য, ত্রি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গাইবান্ধা ডায়াবেটিক সমিতির ২০২০-২০২২ সালের জন্য ২০ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবনির্বাচিত কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন- সভাপতি গোবিন্দলাল দাস, সিনিয়র সহ-সভাপতি ডাঃ শহীদুজ্জামান হারুন, সহ-সভাপতি মো. জিল্লুর রহমান, মো. কামরুল আলম চিনু, এম. আবদুস সালাম, মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক সেকেন্দার আজম আনাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর সাবু ও কাজী মকবুল হোসেন মুকুল, কোষাধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, নির্বাহী সদস্য মো. আমিনুল ইসলাম গোলাপ, ফজলুল করিম, ডাঃ আব্দুর রহিম সরকার, মো. আব্দুল লতিফ হক্কানী, প্রতাপ ঘোষ, মো. রাসেল আহমেদ লিটন, আবেদুর রহমান স্বপন, সামিউল ইসলাম পিপলু, মো. নুরুজ্জামান সরকার ও সাইদুর রহমান বাবু।





আর্কাইভ