শিরোনাম:
●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রাঙামাটি, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩ মার্চ ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে গ্রামবাসীর সাথে বিজিবি’র সংঘর্ষে নিহত-৬, আটক-২ : ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে গ্রামবাসীর সাথে বিজিবি’র সংঘর্ষে নিহত-৬, আটক-২ : ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
মঙ্গলবার ● ৩ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে গ্রামবাসীর সাথে বিজিবি’র সংঘর্ষে নিহত-৬, আটক-২ : ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

---আব্দুল্লাহ আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি’র মাটিরাঙ্গার গাছ কাটাকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সংঘর্ষে এক বিজিবি সদস্য ও একই পরিবারের ৪জনসহ মোট ৬ জন নিহত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার গাজীনগর এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয়রা ঘটনার জন্য বিজিবি সদস্যদের দায়ী করে বলেন, সকালে গাছ কাটতে গেলে বিজিবি সদস্যদের বাঁধা দেয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে গ্রামবাসীর উপর অতর্কিত ব্রাশ ফায়ার করে নিরীহ গ্রামবাসীকে হত্যা করে বিজিবি সদস্যরা।
অন্যদিকে, অবৈধভাবে গাছ কাটার সময় বিজিবি সদস্যরা বাঁধা দিলে স্থানীয়রা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে বিজিবি সদস্য শাওন ঘটনাস্থলে নিহত হয়। পরে আত্মরক্ষার্থে বিজিবি গুলি চালালে হতাহতের ঘটনার ঘটে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয় ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাগান মালিক সাহাব মিয়া সকালে তার নিজের বাগান থেকে বেশকিছু গাছ কাটে। গাছগুলো গাড়িযোগে নেয়ার সময় গাছগুলো অবৈধ দাবি করে বিজিবি সদস্যরা জব্দ করে তাদের হেফাজতে নিতে চায়। এক পর্যায়ে পুরো এলাকাবাসী সমবত হয়ে বিজিবি সদস্যদের প্রতিহত করার চেষ্টা করলে এলাকবাসীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঘটনাস্থলে নিহতরা হলেন, ৪০বিজিবি’র সিপাহী শাওন (৩৫), সাহাব মিয়া ওরফে মুছা (৭০), আলী আহম্মদ (৩০), আলী আকবর(৩০)। এ ঘটনায় গুলিবিদ্ধ মাফিজ মিয়া ও হানিফ মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফটিকছড়ি এলাকায় গেলে মফিজ মিয়া (৫০) নামের অপর গ্রামবাসী মারা যায়। এদিকে স্বামী ও দুই সন্তানের করুণ মৃত্যুর খবরে আলুটিলা বটতলী এলাকায় নিজ বাড়িতে সাহাব মিয়ার স্ত্রী নঞ্জু বেগম (৬০) ষ্ট্র্রোক করে মারা যায়। এতে বহু মানুষ আহত হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে। মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুদ্দিন ভুঁইয়া জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক করা হয়েছে। এঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে বলেও জানান তিনি।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) খোরশেদ আলম বলেন, সংঘর্ষের সঠিক কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তদন্তের পর সঠিক কারণ জানানো যাবে। এখন পর্যন্ত হাসপাতালে ২টি লাশ এসেছে বলেও জানান।
ঘটনার পর জেলা ২৪আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার জামান, প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ও পুলিশ সুপার মো. আব্দুল আজিজসহ প্রশাসনের উধ্বতন কর্মকতারা পরিদর্শনে করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে এলাকাবাসীকে শান্ত থাকার আহবান জানান। অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।
ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি জানান।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ