শিরোনাম:
●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রাঙামাটি, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২২ মার্চ ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় হরিজন কলোনীগুলোতে সাবান বিতরণ
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় হরিজন কলোনীগুলোতে সাবান বিতরণ
রবিবার ● ২২ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় হরিজন কলোনীগুলোতে সাবান বিতরণ

---গাইবান্ধা :: করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র ও শিশু-কিশোর মেলা গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আজ রবিবার হরিজন কলোনীগুলোতে সাবান বিতরণ করা হয়। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য ও নারী মুক্তি কেন্দ্র জেলা সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, সংগঠক লিজা উল্যা, শিশু-কিশোর জেলা সংগঠক ও স্কুল বিষয়ক সম্পাদক মাছুদা আকতার, উম্মে নিলুফার তিন্নী, হরিজন সম্প্রদায়ের জেলা সভাপতি কীর্তন বাসফোর প্রমুখ।
বক্তারা বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় রাষ্ট্রের সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ, জেলা হাসপাতালগুলোতে প্রয়োজনীয় আয়োজন নিশ্চিত, হেলথ সেন্টার চালু, এমবিবিএস ডাক্তার নিয়োগ, করোনার অজুহাতে দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধি বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ, ডেটল, স্যাবলন সাবান, হ্যান্ড স্যানিটাজারসহ সকল জীবানু নাশক দ্রব্য রাষ্ট্রীয়ভাবে বিনামূল্যে সরবরাহের দাবি জানান। সেইসাথে সকল মানুষদের সচেতনতা বৃদ্ধির জন্য পরামর্শ জানান।

আ’লীগ প্রার্থী অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি নির্বাচিত

গাইবান্ধা :: গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনের নির্বাচনে আ’লীগের কৃষক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নৌকা প্রতিকের প্রার্থী এ্যাডভোকেট উস্মে কুলসুম স্মৃতি ১৩২ কেন্দ্রে ২ লাখ ১ হাজার ৪৮২ ভোট পেয়ে বেসরকারি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির ডা.মইনুল হাসান সাদিক পেয়েছেন ৪১ হাজার ৪০৮ ভোট।
শনিবার(২১ মার্চ) রাতে জেলা রির্টানিং কর্মকর্তা, মাহবুবর রহমান এ তথ্য নিশ্চিত করেন। অন্যদিকে বাকি দুই প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের মইনুর রাব্বি চৌধুরী পেয়েছেন ১০ হাজার ৩৪৬ ভোট, আর জাসদের মশাল প্রতিকের এস এম খাদেমুল ইসলাম খুদি পেয়েছেন ৫১৪ ভোট। একটি পৌরসভা ও ১৯টি ইউনিয়ন নিয়ে গঠিত এই সংসদীয় আসনে মোট ভোটার ৪ লাখ ৩৫ হাজার ২১১ জন।
গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. মাহাবুবুর রহমান বলেন, উপনির্বাচনে সাদুল্যাপুর উপজেলার ৬৮টি ও পলাশবাড়ী উপজেলার ৬৪টি কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিরতিহীন ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। এছাড়া করোনা প্রতিরোধে কেন্দ্রগুলোতে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়। প্রত্যেক ভোটার স্যানিটাইজার ও হ্যান্ডওয়াস দিয়ে হাত ধুয়ে তারা ভোট দেয়
আওয়ামীলীগের দুইবারের সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার গত বছরের ২৭ ডিসেম্বর অসুস্থজনিত কারনে মৃত্যুতে আসনটি শূন্য হয়।

গাইবান্ধায় হোম কোয়ারেন্টাইনে ১০০
গাইবান্ধা :: গাইবান্ধা জেলায় বিভিন্ন দেশ থেকে আসা ৮৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৮৪ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনা ভাইরাসকে কেন্দ্র করে গাইবান্ধার বিভিন্ন স্থানে বিদেশ থেকে আসা ব্যক্তিদের উপর কড়া নজরদাড়ি রাখা হয়েছে।
গাইবান্ধার সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ জানান, রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে বিদেশ ফেরত ১০০ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা যাতে নিয়মের বাইরে না চলে সেজন্য তাদের উপর কড়া নজরদাড়ি রাখা হচ্ছে। তিনি বলেন, সোমবারের মধ্যে এ সংখ্যা আরও বাড়তে পারে। তারা যাতে নিয়মের বাইরে না চলে সেজন্য তাদের উপর কড়া নজরদাড়ি রাখা হচ্ছে। স্বাস্থ্যকর্মীরা ম্যাক্স ও প্রয়োজনীয় সামগ্রী ব্যবহার করে এসব ব্যক্তির নিয়মিত নজরদাড়ি রাখা হয়েছে বলে জানান তিনি। তিনি আরও জানান, কোয়ারেন্টাইনের জন্য গাইবান্ধা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয় ও জেলা আনসার ভিডিপি কার্যালয়কে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া গাইবান্ধা সদর হাসপাতালের দ্বিতীয় তলায় ৫ শয্যার কোয়ারেন্টাইন ও আইসোলেসন ইউনিট খোলা হয়েছে। ইতোমধ্যে জেলা ও সাত উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠিত হয়েছে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে র‌্যাপিড রেসপন্স টিমও গঠিত হয়েছে।





আর্কাইভ