শিরোনাম:
●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২২ মার্চ ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা পৌর পার্ক লক ডাউন : করোনা ভাইরাস আক্রান্ত দু’জনকে হোম কোয়ারেন্টাইনে
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা পৌর পার্ক লক ডাউন : করোনা ভাইরাস আক্রান্ত দু’জনকে হোম কোয়ারেন্টাইনে
রবিবার ● ২২ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধা পৌর পার্ক লক ডাউন : করোনা ভাইরাস আক্রান্ত দু’জনকে হোম কোয়ারেন্টাইনে

ছবি : গাইবান্ধা শহরের কেন্দ্রস্থলে শহীদ মিনার সংলগ্ন জনবহুল পৌর পার্কটি অনির্দিষ্ট কালের জন্য লক ডাউন ঘোষণা ।গাইবান্ধা :: করোনা ভাইরাস সংক্রমন ও প্রতিরোধে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে রোববার বিকেলে গাইবান্ধা শহরের কেন্দ্রস্থলে শহীদ মিনার সংলগ্ন জনবহুল পৌর পার্কটি অনির্দিষ্ট কালের জন্য লক ডাউন ঘোষণা করেছেন পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন। ফলে পৌর পার্কে যাওয়া থেকে জনগণকে বিরত থাকতে বিনীত অনুরোধ জানানো হয়েছে এবং পৌর পার্কের সকল দোকানপাট বন্ধ করে দেয়া হয়েছে। এই লক ডাউন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে শহরের খাঁপাড়ায় আমেরিকা প্রবাসী জনৈক গৃহবধু প্রতিমা সরকার ও তার সন্তান বাংলাদেশে বাড়িতে বেড়াতে এসে তারা অসুস্থ হয়ে পড়ে এবং তাদের শরীরে করোনা ভাইরাস পজেটিভ প্রমাণিত হয়। ফলে তাদেরকে তাদের নিজ বাড়িতে পুলিশ প্রহরায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
অপরদিকে সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নবীনেওয়াজ স্বাক্ষরিত ২২ মার্চের ০৫.৫৫.৩২৮২.০০০. ১৮.১০৭. ১৯. ২৬২ স্মারক নং এক পত্রে সাদুল্যাপুর আজ রবিবার উপজেলার বনগ্রাম ইউনিয়নে হবিবুল্লাপুর গ্রামে কাজল মন্ডল পিতা শচিন্দ্র নাথ মন্ডলের বোনের বিবাহোত্তর অনুষ্ঠানে অংশ গ্রহণকারী দুজন আমেরিকা প্রবাসী আত্বীয় করোনা পজেটিভ হিসাবে সনাক্ত হয়েছেন। উক্ত অনুষ্ঠানে প্রায় পাঁচশ লোক দাওয়াত প্রাপ্ত হয়ে উপস্থিত ছিলেন। এ অবস্থায় ভাইরাসটি দ্রুত সংক্রামণ ঘটতে পারে মর্মে আশু সম্ভাবনা রয়েছে। ফলে অত্র উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে সাদুল্লাপুর উপজেলা করোনা প্রতিরোধ কমিটি সর্বসম্মতিক্রমে সাদুল্লাপুর উপজেলাকে ‘লকডাউন’ সিন্ধান্ত গ্রহন করে মর্মে পত্রে উল্লেখ করা হয় এবং এব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবরে পত্রটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরিত হয়।
সাদুল্যাপুর উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহিনুর ইসলাম জানান, সাদুল্যাপুর উপজেলার হবিবুল্লাপুর গ্রামের কাজল চন্দ্র মন্ডলের বোনের বিবাহোত্তর অনুষ্ঠানের নিমন্ত্রণে তার বাড়ীতে আমেরিকা প্রবাসী দু’জন আত্মীয় (যারা গাইবান্ধা শহরের খাপাড়ায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে) কাজল চন্দ্র মন্ডলের বাড়ীতে ১১ ও ১২ মার্চ অবস্থান করে ১৩ মার্চ বিবাহোত্তর অনুষ্ঠানের নিমন্ত্রণ খেয়ে গাইবান্ধা শহরের খাঁ পাড়ায় নিজ বাড়ীতে চলে যায়। তিনি আরও জানান, পরে তাদের দু’জনের নমুনা ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়। রোববার ঢাকা আইইডিসিআর থেকে জানানো হয়, ওই দু’জনের নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ বলেন, সাদুল্যাপুরের হবিবুল্লাপুরে করোনা ভাইরাস আক্রান্ত পজেটিভ কোন রোগীর সনাক্ত হয়েছে এই মর্মে কোন তথ্য নেই। সুতরাং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নবীনেওয়াজ স্বাক্ষরিত উল্লেখিত বিষয়টি সঠিক নয় বলে তিনি উল্লেখ করেন এবং গুজবে কান না দেয়ার জন্য তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করেন।
এব্যাপারে জেলা প্রশাসক মো. আব্দুল মতিন জানান, সাদুল্যাপুর উপজেলার ওই গ্রামে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এই মর্মে কাউকে সনাক্ত করা যায়নি। সুতরাং লক ডাউন করার কোন প্রয়োজনীয়তা নেই। প্রকৃত পক্ষে হবিবুল্লাপুর গ্রামে সন্দেহভাজনদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সাদুল্যাপুর উপজেলাকে লক ডাউন করার সিদ্ধান্তটি সঠিক নয় উল্লেখ করে এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারকে কারণ দর্শাও নোটিশ জারি করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। সেইসাথে কোন গুজব না ছড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

করোনা ভাইরাসের কারণে সাহাপাড়া ইউপির ২৯ মার্চের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন স্থগিত

গাইবান্ধা :: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নির্বাচন কমিশন গাইবান্ধা সদর উপজেলার ৪নং সাহাপাড়া ইউনিয়নের ২৯ মার্চ ২০২০ তারিখে অনুষ্ঠিতব্য চেয়ারম্যান পদের উপ-নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন। উপজেলা নির্বাচন অফিসার গাইবান্ধা সদর ও রিটার্নিং অফিসার মো. আব্দুল লতিফ স্বাক্ষরিত এক পত্রে রোববার এই নির্বাচন স্থগিত ঘোষণা করেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, সাহাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান টুলু আকস্মিক মারা যাওয়ায় সাহাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়। পরবর্তীতে ২৯ মার্চ ওই চেয়ারম্যান পদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।





আর্কাইভ