শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » নওগাঁ » নওগাঁয় নিজ ইচ্ছায় গ্রামবাসীর লকডাউন ঘোষণা
প্রথম পাতা » নওগাঁ » নওগাঁয় নিজ ইচ্ছায় গ্রামবাসীর লকডাউন ঘোষণা
বুধবার ● ৮ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নওগাঁয় নিজ ইচ্ছায় গ্রামবাসীর লকডাউন ঘোষণা

---সুদাম চন্দ্র, নওগাঁ :: নওগাঁ সদর উপজেলার শৈলগাছি ইউনিয়নের রামরায়পুর গ্রামের সরদারপাড়া (চেয়ারম্যান পাড়া) মহল্লাবাসিরা নিজ উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে মহল্লায় প্রবেশের পথে বাঁশের বেড়া দিয়ে লকডাউন করে রেখেছে। এছাড়া এলাকাবাসীর জন্য প্রবেশের মুখে হাত পরিষ্কার করা সাবান এবং পানি ভর্তি ড্রাম রেখেছেন এলাকার সরদারপাড়া যুবক সমিতির সদস্যরা। এভাবে সামাজিক দূরত্ব নিশ্চিত করে সবাই নিজ নিজ এলাকায় দৃষ্টান্ত তৈরি করতে পারেন বলে মনে করেন সরদারপাড়া যুবক সমিতির সদস্যরা। তারা জানান, এই মহল্লায় প্রায় ৫০টি পরিবারের ২০০-২২০ জন মানুষের বসবাস। সবাইকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করা এবং এর থেকে প্রতিকার পাবার উপায় সম্পর্কে সব সময় সচেতন করার কাজ করে যাচ্ছে এই যুবক সমিতি।
বাঁশের বেড়া দিয়ে লকডাউন করার প্রসঙ্গে তারা বলেন, নিজ নিজ দূরত্ব বজায় রেখে এলাকাবাসী প্রয়োজন ছাড়া মহল্লা থেকে বের হচ্ছেন না। মরনঘাতি এই করোনা ভাইরাস মোকাবেলায় মহল্লার প্রবেশপথে সাবান এবং পানি দেয়া আছে। তারা যাওয়া আসার সময় এটি ব্যবহার করে থাকেন। তারা বলেন- বর্তমান পরিস্থিতি মোকাবেলায় আমাদের গ্রামের মহল্লা সুরক্ষার্থে এসব ব্যবস্থা সরদার পাড়া যুবক সমিতির পক্ষ থেকে নেয়া হয়েছে।
এদিকে বিষয়টি সম্পর্কে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করে নিজ নিজ এলাকা সুরক্ষিত রাখার জন্য এ ধরনের উদ্যোগ সবার জন্য দৃষ্টান্ত স্থাপন করবে। প্রতিটি এলাকায় যদি এলাকাবাসী এ ধরনের উদ্যোগ নিয়ে করোনা ভাইরাস মোকাবেলায় এগিয়ে আসেন তবে এ মরণঘাতি ভাইরাসের সংক্রমণ থেকে মানুষ রক্ষা পাবে।
ইউএনও বলেন, বর্তমান পরিস্থিতিতে এই মরণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে চেয়ারম্যানপাড়া গ্রাম থেকে শিক্ষা নিয়ে উপজেলার সব এলাকার মানুষ এ ধরনের কাজে এগিয়ে আসবেন বলে আশা করি। করোনাভাইরাস মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারের নির্দেশনা অনুযায়ী সবাইকে নিজ নিজ ঘরে অবস্থান করার আহ্বান জানান এই কর্মকর্তা।

নওগাঁয় ইসরাফিল আলম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে খাদ্য সহায়তা

নওগাঁ :: সারা দেশে করোনাভাইরাস প্রতিরোধের কারণে স্থবির হয়ে পড়েছে সবকিছু। তারই ধারাবাহিকতায় নওগাঁর রাণীনগরেও সবকিছু বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। উপজেলার কর্মহীন হয়ে পড়া দিনমজুর, রিকশাচালক, অসহায়, ভবঘুরে, দুস্থদের মাঝে ইসরাফিল আলম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে চালু করা হয়েছে ‘মানবিক খাদ্য সহায়তা কেন্দ্র।
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম তার নিজ উদ্যোগে সরকারের পাশাপাশি তার নির্বাচিত এলাকা জেলার রাণীনগর ও আত্রাই উপজেলার কর্মহীন হয়ে পড়া হাজার হাজার মানুষকে খাদ্য সহায়তা দেওয়ার লক্ষ্যে রাণীনগর উপজেলার রাণীনগর হাউজে চালু করেছেন এই ‘মানবিক খাদ্য সহায়তা কেন্দ্র’। এই কেন্দ্র থেকে প্রতিদিনই কর্মহীন হয়ে পড়া মানুষদের খুঁজে বের করে কিংবা মোবাইলে ফোন পেয়ে অথবা ফেইসবুকের মাধ্যমে সন্ধান পাওয়া মানুষদের ঘরে ঘরে গিয়ে প্রয়োজনীয় খাবার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
তারই ধারাবাহিকতায় রাণীনগর উপজেলা সদরের মাদারকেয়ার স্কুল এন্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মরিয়ম স্বহস্তে সাংসদ ইসরাফিল আলমের কাছে চিঠি লিখে খাবার সামগ্রী সংগ্রহ করেছে। মরিয়মের লেখা চিঠি থেকে জানা যায়, যে তার বাবা ও মা ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। সে তার দাদার সঙ্গে পশ্চিম বালুভরা গ্রামে থাকে। তার দাদা শামছুর শাহ উপজেলার বিভিন্ন সাপ্তাহিক হাট ও বাজারে ফেরি করে তেল বিক্রি করেন। কিন্তু করোনাভাইরাসের কারণে তার দাদা কোনো হাট কিংবা বাজারে যেতে পারছেন না যার কারণে তাদের ঘরে কোনো খাবারের ব্যবস্থা নেই বললেই চলে। তার দাদার বাড়িতে পাঁচজন সদস্য। মরিয়ম তার আশেপাশের মানুষদের কাছে জেনেছে যে সাংসদ ইসরাফিল আলমের রাণীনগর হাউজ থেকে কর্মহীন মানুষদের মাঝে প্রয়োজনীয় খাবার সামগ্রী বিতরণ করা হচ্ছে। তাই বাড়িতে খাবার না থাকায় সে নিজের হাতে একটি চিরকুট লিখে মঙ্গলবার বিকেলে নিজে রাণীনগর হাউজে গিয়ে সংসদ সদস্য ইসরাফিল আলমের হাতে তুলে দেয়। সঙ্গে সঙ্গে সাংসদ ইসরাফিল আলম তার চালু করা “মানবিক খাদ্য সহায়তা কেন্দ্র” থেকে পাঁচ কেজি চাল, দেড় কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল, লবণ, পেঁয়াজ, মরিচ, রসুন, সাবানসহ অন্যান্য সামগ্রীর দুই প্যাকেট খাবার প্রদান করেন।
এ ছাড়াও সাংসদ মরিয়মের পরিবারের পাশে সার্বিক সহযোগিতা নিয়ে দাঁড়ানোর জন্য উপজেলা প্রশাসনকে লিখিতভাবে নির্দেশনা প্রদান করেন।
সাংসদ ইসরাফিল আলম বলেন, সারা বিশ্ব বর্তমানেকরোনা ভাইরাসের মরণ থাবায় আবদ্ধ। দেশজুড়ে এই সংকটময় সময়ে আমি আমার নির্বাচিত এলাকার অসহায় ও কর্মহীন মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এলাকায় চলে এসেছি। সব সময় এলাকার মানুষদের সার্বিক খোঁজ খবর রাখার চেষ্টা করছি। রাত-দিন বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে কর্মহীন মানুষদের খোঁজ-খবর নিচ্ছি।
এরপর আমি নিজে ও ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে স্বেচ্ছাসেবীরা প্রয়োজনীয় খাবার সামগ্রী সেইসব মানুষদের ঘরে পৌঁছে দিচ্ছি। যতদিন এই সংকট থাকবে ততদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে। শুধুমাত্র আপনারা ঘরের বাহিরে বের হবেন না এবং অবশ্যই করনীয় নিয়মগুলো মেনে চলবেন। সরকারকে আরো কঠোর হতে বাধ্য করবেন না।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

আর্কাইভ