শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১ মে ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » কর্মহীনদের খাদ্যসহায়তা দিলো মাটিরাঙ্গা পৌরসভা
প্রথম পাতা » খাগড়াছড়ি » কর্মহীনদের খাদ্যসহায়তা দিলো মাটিরাঙ্গা পৌরসভা
শুক্রবার ● ১ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কর্মহীনদের খাদ্যসহায়তা দিলো মাটিরাঙ্গা পৌরসভা

---নুরনবী অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: দলমত নির্বিশেষে অসহায়, দিনমজুর, বিভিন্ন ছোট ব্যবসায়ী সহ করোনাভাইরাসের প্রভাবে রোজগার বন্ধ হওয়া কর্মহীন মানুষদের মাঝে তৃতীয় দফায় খাদ্যসহায়তা প্রদান করেছে মাটিরাঙ্গা পৌরসভা।
প্রতিটি ওয়ার্ড কাউন্সিলরের তৈরিকৃত তালিকা অনুযায়ী খাগড়াছড়ি জেলা প্রশাসনের মাধ্যমে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয় কর্তৃক প্রদত্ত খাদ্যসহায়তা দিয়েছে মাটিরাঙ্গা পৌরসভা। আর এ সব খাদ্যসহায়তা বিতরণ কার্যক্রম সরাসরি তদারকি করেন মাটিরাঙ্গা পৌরসভা মেয়র মোঃ শামছুল হক। তিনি নিজেই দাঁড়িয়ে থেকে বিভিন্ন ওয়ার্ডের খাদ্যসহায়তা বিতরণ কার্যক্রম তদারকি করেন। এ সময় তিনি সাধারণ জনগনকে সামাজিক দুরত্ব নিশ্চিতে জন্য বার বার লাইনে দাড়ানো মানুষকে সচেতন করতে দেখা গেছে।
পরে অবশ্য স্বেচ্ছাসেবী সংগঠন মাটিরাঙ্গা উপজেলা যুব রেড ক্রিসেন্ট এর যুব প্রধান কমল কৃষ্ণ দে তার আরসিওয়াইদের নিয়ে পৌরসভার খাদ্যসহায়তা গ্রহনকারীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে মাইকিং করে লাইনে সামাজিক দুরত্ব নিশ্চিতে সহযোগিতা আসেন।
আমরা তৃতীয় দফায় ২০০০ পরিবারের মাঝে খাদ্যসহায়তা বিতরণ করেছি উল্লেখ করে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামছুল হক বলেন, এ বারের বিতরণ কার্যক্রম ২৯ এপ্রিল বুধবার থেকে ১, ২ ও ৩নং ওয়ার্ডে শুরু হয়ে ৩০ এপ্রিল ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে এবং ০১ মে তারিখে ৭.৮ ও ৯ নং ওয়ার্ডে খাদ্যসহায়তা বিতরণ চলবে।
এর আগে জেলা প্রশাসনের মাধ্যমে ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয় থেকে প্রাপ্ত খাদ্যশস্য ১০ কেজি হারে দুই দফায় ২ হাজার করে ৪০০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এর মধ্যে মাটিরাঙ্গা পৌরসভার নিজস্ব অর্থায়নে ৫ টন ও মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ীদের সহযোগিতায় ৫ টন বিতরণ করা হয়েছে। এ ছাড়াও খাগড়াছড়ি জেলা পরিষদ থেকে প্রাপ্ত ২২০ পরিবার করে দুই দফায় ৪৪০ পরিবারের মাঝে খাদ্যসহায়তা বিতরণ করা হয়েছে।
অন্যদিকে একই দিন পৌর ভবনের সামনে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক বরাদ্ধকৃত প্রায় ১ লক্ষ ২৮ হাজার টাকা ব্যয়ে ৭২৪ প্যাকেট শিশুখাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।তিনি বলেন, শিশুখাদ্যের তালিকা প্রনয়নে যাতে প্রকৃত অসহায় শিশুরা অন্তরভুক্ত হয় সেদিকে নজর রাখতে হবে জনপ্রতিনিধি সহ সংস্লিস্ট কর্তৃপক্ষকে।
জানা গেছে , বিতরনকৃত শিশুখাদ্য প্যাকেটের মধ্যে বিস্কুট ১০ টাকা, প্যাকেটজাত গুড়োদুধ ২০ টাকা, বুটের ডাল ২৫ টাকা, বলসাবান ১০ টাকা, আলু ২৫ টাকা, আটা ৩০ টাকাসহ সবমিলিয়ে ১৩০ টাকা মুল্যমানের পুষ্টিকর শিশুখাদ্যের প্যাকেট বিতরণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ খায়রুল আলম জানান, আমরা সর্বমোট ৭২৪ প্যাকেট বিতরণ করেছি। তারমধ্যে মাটিরাঙ্গা পৌরসভায় ৮০টি শিশুকে বিতরণ করা হয়েছে। বাদবাকী ৬৪৪টি প্যাকেট ভাগ করে স্বাস্থ্য অধিদপ্তর নিজ খরচে বিভিন্ন ইউনিয়ন পরিষদে পৌঁছে দেয়া হবে। এ সময় বিভিন্ন কাউন্সিলরগণ ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশ্রাফ উদ্দিন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





খাগড়াছড়ি এর আরও খবর

পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ

আর্কাইভ