শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৮ মে ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে করোনা রিপোর্ট নিয়ে তোলপাড় : ৩৩ রোগীর রিপোর্ট যশোরে পজেটিভ, ঢাকায় নেগেটিভ
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে করোনা রিপোর্ট নিয়ে তোলপাড় : ৩৩ রোগীর রিপোর্ট যশোরে পজেটিভ, ঢাকায় নেগেটিভ
শুক্রবার ● ৮ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে করোনা রিপোর্ট নিয়ে তোলপাড় : ৩৩ রোগীর রিপোর্ট যশোরে পজেটিভ, ঢাকায় নেগেটিভ

---জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) থেকে পজেটিভ হওয়া ঝিনাইদহের ৭ ডাক্তার, নার্সসহ ১৫ রোগীর দ্বিতীয়দফা রিপোর্ট ঢাকা থেকে নেগেটিভ এসেছে। শুক্রবার দুপুরে ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম এ তথ্য জানান। তিনি বলেন যবিপ্রবি থেকে পজেটিভ হওয়া ঝিনাইদহের ৩৩ করোনা রোগীর নমুনা ৩, ৭ ও ১৪ দিনের ব্যাবধানে আমরা ঢাকায় পাঠিয়েছিলাম। ঢাকা থেকে ১৫ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকী ১৮ জনের ফলাফলও চলে আসবে। যবিপ্রবি’র রিপোর্ট নিয়ে কোন সন্দেহ আছে কিনা এমন প্রশ্নের জবাবে সিভিল সার্জন সেলিনা বেগম জানান, বিষয়টি যবিপ্রবি কর্তৃপক্ষই ভাল বলতে পারবেন। তবে চিকিৎসকদের একটি সুত্র জানায়, পজেটিভ থেকে নেগেটিভ হওয়া রোগীরে রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছিল আক্রান্ত হওয়ার ৩দিন, ৭দিন ও ১৪ দিন পর। ডাক্তারদের অভিমত করোনা ভাইরাস তার ক্যারেক্টার পরিবর্তন করে অটোমেটিক নেগেটিভ হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক জানান, করোনা আক্রান্ত রোগীর রক্ত ল্যাবে বসানের আগ পর্যন্ত ভাইরাস তার চরিত্র পরিবর্তন করতে পারে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) থেকে পজেটিভ হওয়া ঝিনাইদহের ১৫ রোগীর রিপোর্টের ক্ষেত্রে এমন হতে পারে। এদিকে দ্রুত সময়ের মধ্যে যবিপ্রবিতে পজেটিভ হওয়া রিপোর্ট ঢাকায় নেগেটিভ হওয়ার ঘটনায় পরীক্ষার মান নিয়ে কোন কোন মহল প্রশ্ন তুলছে। এদিকে বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ঝিনাইদহ থেকে পাঠানো করোনার ১৪টির নমুনার ফলাফল এসেছে যবিপ্রবি থেকে। যার সবগুলোর ফলাফল নেগেটিভ এসেছে। ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক মুখপাত্র ডাক্তার প্রসেনজিৎ বিশ্বাস পার্থ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে বৃহস্পতিবার রাতে ঝিনাইদহের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় কবিরপুর গ্রামের শহিদুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। তার বাড়ি কবিরপুর গ্রামে। শুক্রবার সকালে জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সার্বিক তত্বাবধানে ঝিনাইদহ ইসলামী ফাউন্ডেশনের লাশ দাফন কমিটির সদস্যরা শহিদুলের লাশ দাফন করেন।

সরকারি বরাদ্দকৃত ত্রান তাহলে কাদের জন্য ?
ঝিনাইদহ :: করোনা ভাইরাসের কবলে গোটা দেশের অসহায় কর্মহীন মানুষেরা মানবেতর জীবন-যাপন করছে। এমতবস্থায় ভয়ঙ্কর অমানবিক চিত্র দেখা গেল ঝিনাইদহের কোটচাঁদপুরের একটি সরকারি আবাসন প্রকল্পে। সরেজমিনে গিয়ে জানা গেছে, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ৩ নম্বর কুশনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড’র ঘাঘা তালসার এলাকায় গৃহহীনদের জন্য একমাত্র আবাসন প্রকল্পে ২০টি পরিবার থাকার কথা থাকলেও, বর্তমানে বসবাস করছেন ১৬টি পরিবার। করোনা পরিস্থিতিতে অসহায় কর্মহীন আবাসনের বাসিন্দারা জানান, লকডাউনে প্রায় ৬২ দিন অতিবাহিত হলেও, এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন ত্রাণ সহায়তা আমরা পাইনি। তাদের প্রশ্ন, সরকারি বরাদ্দকৃত ত্রান তাহলে কাদের জন্য? আবাসনের জালালের ছেলে মোবারক হোসেন জানান এলাকার মেম্বার সাহেব বললেন তোমরা ত্রাণ পাবার যোগ্য না। তিনি আরো জানান, আমি দশ বছর ওখানে বসবাস করছি কিন্তু কোন সময়ই এধরনের সহায়তা পায়নি। এ ব্যাপারে ওয়ার্ড মেম্বার আবুল বাশার বলেন তিনটি পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। আমার ভাগে ত্রাণ সীমিত বরাদ্দের কারনে বাকি পরিবারকে ত্রাণ দিতে পারেননি। কুশনা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হান্নান জানান, সবকিছু আমার একার পক্ষে দেখা সম্ভব না বিধায় ওই এলাকার মেম্বার ও নেতাকর্মীদের উপর দায়িত্ব দিয়া আছে। তাছাড়া আরো জানার দরকার থাকলে উপজেলা থেকে লিস্ট উঠিয়ে দেখেন, বলে ফোন কেটে দেন। এ বিষয়ে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার, নাজনীন সুলতানা বলেন, বিষয়টি আমার নখদর্পণের বাইরে ছিল। জানতে পারলাম খুব শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করব। এদিকে আবাসন বাসিন্দারা স্বাস্থ্যবিধি বিষয়ে বলেন ভাইরাস জনিত স্বাস্থ্য বিষয়ে মেম্বার, চেয়ারম্যান কিংবা স্থানীয় কোন জ্ঞানী সচেতন ব্যক্তিও আমাদেরকে কিছুই বলেননি। তাছাড়া ভাতের ব্যাবস্থায় হচ্ছেনা স্বাস্থ্যবিধি কিভাবে মানবো ? ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ বিপুল বলেন প্রত্যেক মাসে একবার ওখানে যায়। এ মাসেও যাব। প্রয়োজনে রেজুলেশন খাতা চেক করুন জানিয়ে করোন ভাইরাস সচেতনতার বিষয়টি সুকৌশলে এড়িয়ে যান। এ সময় উপস্থিত আবাসনের বাসিন্দারা সাংবাদিকদের বলেন আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন; আমাদের ক্ষুধা নিবারণের ব্যবস্থার পাশাপাশি মানবিক জীবন-যাপনের সুব্যবস্থা নিশ্চিতকরণের দাবি জানাচ্ছি।

শৈলকুপায় করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপায় করোনা উপসর্গ নিয়ে শহিদুল ইসলাম (৬০) নামের এক চা দোকানদারের মৃত্যু হয়েছে। তার বাড়ি শৈলকুপা শহরের কবিরপুর গ্রামে। বুধবার কাঁশি, শ্বাসকষ্ট ও পেট ব্যাথা নিয়ে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। হাসপাতাল কর্তৃপক্ষ করোনা সন্দেহে তাকে আইসোলেশনে রাখে। বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। শুক্রবার ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খানের তত্বাবধানে তার জানাযা ও দাফন সম্পন্ন হয়। ঝিনাইদহ ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান বলেন, জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথের নির্দেশক্রমে শুক্রবার বাদ জুম্মা ইসলামীক ফাউন্ডেশনের তত্বাবধানে তার নামাজে জানাযা ও পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। জানাযা নামাজে ইমামতি করেন ইমাম প্রতিনিধি মাও: মো: খাইরুল ইমলাম। সেসময় উপস্থিত ছিলেন ফিল্ড সুপার ভাইজার আব্দুর রাজ্জাক। মৃত ব্যক্তির জানাযা ও দাফনের সার্বিক সহযোগিতা করেন শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।

কালীগঞ্জে অধিকাংশ দোকানপাট খুলল ব্যবসায়ীরা
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরটি মাত্র দু’দিন আগেও ছিল শুনশান নীরবতায় ভরপুর। কিন্তু সীমিত পরিসরে দোকানপাট ও শপিং মল খুলে দেবার সরকারি সিদ্ধান্তের পর পাল্টে গেছে কালীগঞ্জ শহরের চিত্র। সরকার ১০ মে থেকে সীমিত পরিসরে দোকানপাট ও শপিং মল খুলে দিবার সিদ্ধান্ত নিলেও সেটা মানছেন না কেউ। শুক্রবার সকাল থেকে কালীগঞ্জ শহরের অধিকাংশ দোকানপাট খোলা হয়েছে। ফুটপথেও বসানো হয়েছে দোকান। শহরের প্রানকেন্দ্রে মেইন বাসস্ট্যান্ড থেকে বাজারমুখী সড়কটি ছিল ব্যাপক যানজটে ভরপুর। বাজার ঘুরে দেখা গেছে এমন সব চিত্র। দেশে প্রতিদিনই বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যা। আক্রান্ত হচ্ছে শত শত মানুষ। ঠিক সেই সময় দোকানপাট শপিং মল খুলে দিয়ে বাজারে জনসমাগন ঘটানো মানে করোনাকে আলিঙ্গন করে মৃত্যুর দিকে ধাবিত হওয়া। এতে করে আগামী কয়েকদিনের মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাবে বলে মনে করছেন অভিজ্ঞজনেরা। সরকারি সিদ্ধান্ত অমান্য করে নির্ধারিত ১০ মে’র আগে দোকানপাট ও শপিং মল খোলা হলেও স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় কোন পদক্ষেপ নেয়নি বলে জানাগেছে। কালীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতা ফরিদ উদ্দীন জানান, দীর্ঘদিন ব্যবসা বানিজ্য বন্ধ থাকায় বিশেষ করে ক্ষুদ্র অনেক ব্যবসায়ী আর্থিকভাবে পঙ্গু হয়ে পড়েছে। যার কারণে অনেকে দু’একদিন আগেই সীমিত আকারে দোকানপাট খুঁলছে। তবে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনেই ব্যবসায়ীদের ব্যবসা করার পরামর্শ দিয়েছেন তিনি। নির্ধারিত তারিখের আগেই দোকানপাট খুলে দেওয়া ও বাজারে জনসমাগন বৃদ্ধির ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহা জানান, সরকার যখন সবকিছু শিথিল করে দিচ্ছে সেখানে আমাদের সেটা বাস্তবায়ন করতে হচ্ছে।

নীলফামারীর মাদক ব্যবসায়ী ঝিনাইদহে গ্রেফতার
ঝিনাইদহ :: ঝিনাইদহ কেন্দ্রিয় বাস টার্মিনাল থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। শুক্রবার (০৮ মে ২০২০ ইং) গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার সদর থানাধীন ঝিনাইদহ বাসটর্মিনাল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নীলফামারী জেলার জলঢাকা থানার পশ্চিমবালা গ্রামের মৃত শাহআলম সরকাররের ছেলে সুমন সরকার (৩০) কে গ্রেফতার করে র‌্যাব-৬। তার কাছে থেকে ৬০ বোতল ফেন্সিডিল, ২ টি মোবাইল সেট, ৩ টি সীম কার্ড উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করে।





খুলনা বিভাগ এর আরও খবর

কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)