শিরোনাম:
●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৯ মে ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় সরকারিভাবে বোরো ধান-চাল ক্রয় শুরু
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় সরকারিভাবে বোরো ধান-চাল ক্রয় শুরু
শনিবার ● ৯ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় সরকারিভাবে বোরো ধান-চাল ক্রয় শুরু

---সাইফুল মিলন, গাইবান্ধা :: করোনা ভাইরাস সংক্রান্ত এই দূর্যোগে বাজারে ধান-চালের মূল্য নিয়ন্ত্রনে রাখতে আজ শনিবার গাইবান্ধা খানকা শরীফ খাদ্য গুদাম চত্বরে গাইবান্ধায় সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো ধান ও মিলারদের কাছ থেকে চাল ক্রয় শুরু হয়েছে। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: জহুরুল হক, কৃষি বিভাগের উপ-পরিচালক মো: মাসুদুর রহমান, পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, রেজাউল করিম রেজা, দীপক কুমার পাল প্রমুখ।
জাতীয় সংসদের হুইপ গিনি এসময় বলেন, করোনা ভাইরাস সংক্রান্ত উইে দুর্যোগে অর্থনীতির চাকা সচল রাখতে হবে। সেইসাথে কৃষকরা যাতে ধান-চালের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার খুব দ্রুত ধান-চাল ক্রয় শুরু করেছে। তিনি বলেন, ধান ও চাল ক্রয়ে যাতে কোন অনিয়ম না হয় সেদিকে লক্ষ্য রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
এবছর কৃষকদের কাছ থেকে ১৭ হাজার ১শ ৪৩ মেট্রিক টন ধান ও মিলারদের কাছ থেকে ২৩ হাজার ৬শ ৮৩ মেট্রিক টন সিদ্ধ চাল ও ১ হাজার ৬শ ২৮ মেট্রিক টন আতব চাল ক্রয় করা হবে।

করোনায় কর্মহীন অসহায় দুঃস্থ ১ হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ

গাইবান্ধা :: ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনের ব্যক্তিগত উদ্যোগে আজ শনিবার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২৮টি গ্রামে ১ হাজার কর্মহীন অসহায় দুঃস্থ পরিবারের মধ্যে মানবিক সহায়তা প্রদানের এক অনন্য অবদান রেখেছেন। পবিত্র ঈদ-উল ফিতর ও করোনা ভাইরাস মোকাবেলায় তার পক্ষ থেকে এ সমস্ত অসহায় পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেন জেলা ও সাঘাটা উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল ১০ কেজি, আলু ও সাবান। যা একটি পরিবারের ১০ দিনের খাবার।
পবিত্র ঈদ-উল ফিতরের পূর্ব পর্যন্ত সাঘাটা ও ফুলছড়ি উপজেলার প্রতিটি ইউনিয়নের মাহমুদ হাসান রিপনের পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আরেফিন টিটু, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান শাহীনুর ইসলাম সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার প্রমুখ।





আর্কাইভ