বুধবার ● ১৩ মে ২০২০
প্রথম পাতা » গাজিপুর » করোনায় আক্রান্ত এক প্রতিবন্ধী যুবক কাপাসিয়ায় হঠাৎ নিখোঁজ
করোনায় আক্রান্ত এক প্রতিবন্ধী যুবক কাপাসিয়ায় হঠাৎ নিখোঁজ
মামুনুর রশিদ, বিশেষ প্রতিনিধি :: গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় করোনায় আক্রান্ত এক প্রতিবন্ধী যুবক হঠাৎ উধাও হয়ে গেছে। ওই যুবককে খুঁজে পাওয়া যাচ্ছে না। করোনা পজেটিভ সনাক্ত হওয়ার পর থেকে স্থানীয় প্রশাসন নিখোঁজ হওয়া ব্যক্তিকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন।করোনা পজেটিভ সনাক্ত হওয়া ওই প্রতিবন্ধী যুবকের নাম আমির হোসেন। তার বয়স আনুমানিক ২৪ বছর হবে।
সে কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের বাড়িবাড়ি গ্রামের জামাল উদ্দিনের পুত্র । কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা প্রতিবেদককে বলেন, সিংহশ্রী ইউনিয়নের বাড়িবাড়ির জামাল উদ্দিনের ছেলে আমির হোসেন। সে গত ৬ মে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে করোনা শনাক্তের জন্য নমুনা দেয়। গতকাল ১২ মে আমরা নমুনা পরীক্ষার রেজাল্ট পাই। দীর্ঘ দিন পর কাপাসিয়ায় দুই ব্যক্তির দেহের মধ্যে করোনাভাইরাস পজেটিভ সনাক্ত হয় । শনাক্ত হওয়া দুই জনেরই বাড়ি উপজেলার সিংহশ্রী ইউনিয়নে। এর মধ্যে একজন হলো আমির হোসেন। কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার আরো বলেন, করোনা ভাইরাস পজিটিভ হওয়ার খবর পেয়ে রোগীদের খোঁজ নিতে এলাকায় গিয়ে জানতে পারি আমির হোসেন নিখোঁজ। করোনা পজেটিভ হওয়ার খবর আসার আগেই আমির হোসেনকে খোঁজে পাওয়া যাচ্ছে না বলে আমিরের বাবা জামাল হোসেন জানান। ঘটনার পর পুলিশসহ বিভিন্ন মাধ্যমকে খোঁজ নেয়ার জন্য বলা হয়েছে। আমিরের বাবা জামাল উদ্দিন ছেলের বিষয়ে বলেন , ওর একটু মাথায় সমস্যা রয়েছে। আমির হোসেন হঠাৎ করেই কাউকে কিছু না বলেই উধাও হয়ে যায় বলে তার বাবা জানান। এ দিকে একজন করোনা রোগীর নিখোঁজ হওয়ার ঘটনায় জনমনে ভয় ও আতংক বিরাজ করছে।





গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ