শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৯ মে ২০২০
প্রথম পাতা » পাবনা » সংবাদ প্রকাশের জেরে জুয়ারুদের হাতে লাঞ্ছিত সাংবাদিক
প্রথম পাতা » পাবনা » সংবাদ প্রকাশের জেরে জুয়ারুদের হাতে লাঞ্ছিত সাংবাদিক
মঙ্গলবার ● ১৯ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংবাদ প্রকাশের জেরে জুয়ারুদের হাতে লাঞ্ছিত সাংবাদিক

---ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :: পাবনার ভাঙ্গুড়ায় সংবাদ প্রকাশের জেরে দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি শহিবুল ইসলাম পিপুলকে লাঞ্ছিত করেছে জুয়ারু ও মাদক চক্রের সদস্যরা। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার পাথরঘাটা গ্রামের বটতলা মোড়ে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই সাংবাদিক ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পিপুল উপজেলার পাথরঘাটা গ্রামের অবসরপ্রাপ্ত সৈনিক গুলজার হোসেনের ছেলে। সে কালের কণ্ঠের পাঠক ফোরাম শুভসংঘেরও সদস্য। অভিযুক্তদের মধ্যে একাধিকজন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এছাড়া কয়েকজনের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ রয়েছে। তবে এ ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে।

লিখিত অভিযোগ ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, গত ৭ এপ্রিল উপজেলার পাথরঘাটা গ্রামে একটি নির্জন বাগানে রাতের বেলায় জুয়া খেলার সময় গ্রামের বাসিন্দারা ধাওয়া করে সাতজন জুয়ারুকে আটক করে। পরে ওই যুবকদের অভিভাবকেরা স্থানীয় ইউপি সদস্য জুয়েল হাসানের কাছে আর জুয়া খেলবে না এই মর্মে মুচলেকা দিয়ে সন্তানদের ছাড়িয়ে নিয়ে যায়। এ নিয়ে দৈনিক মানবজমিন সহ একাধিক জাতীয় পত্রিকায় নিউজ হয়। এরপর ২০ এপ্রিল এই জুয়ারু চক্রের সদস্যরা আবারো গ্রামের মাঠের মধ্যে জুয়া খেলতে বসে। তখন গ্রামবাসী এ বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানালে গ্রাম পুলিশ গিয়ে চার জুয়ারুকে আটক করে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ৪ জুয়ারুকে আট হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়। এ ঘটনায়ও মানবজীবন সহ বিভিন্ন জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এরপর থেকেই ওই জুয়ারু চক্রের সদস্যরা শাহিবুল ইসলাম পিপুলকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। একপর্যায়ে সোমবার রাতে বাড়ি ফেরার সময় পিপুলকে পূর্বে জনগণের কাছে ধৃত হওয়া পাথরঘাটা গ্রামের জুয়ারু চক্রের সদস্য মাহমুদ আলীর ছেলে সৈকত (২০), আবু সাঈদের ছেলে মিলটন আহমেদ (২৫), মনসুর আলীর ছেলে মামুন (২২), শহীদ আলীর ছেলে শরীফ (২০), হামেদ আলীর ছেলে মাহফুজ (২৫), কোরবান আলীর ছেলে হাসান (২৫) ও আজাদ আলীর ছেলে ডলার (২৫) সহ ১০/১২ জন পথ আটকে মারধর করে। রাতেই সাংবাদিক পিপুল ভাঙ্গুুুড়া থানায় লিখিত অভিযোগ করেন। অভিযুক্তদের মধ্যে সৈকত ও মিল্টন ছাত্রলীগ করে এবং ভাঙ্গুুড়া উপজেলা চেয়ারম্যান বাকি বিল্লাহর ঘনিষ্ঠজন। তবে এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান বাকী বিল্লাহ তীব্র নিন্দা জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন।

ভাঙ্গুড়া থানার ওসি মাসুদ রানা অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, জুয়ারু ও মাদক সেবীদের ধরতে থানা পুলিশ খুবই তৎপর রয়েছে। এঅবস্থায় বিপথগামী যুবকগুলো জুয়া খেলে সামাজিক অবক্ষয় ঘটাচ্ছে। অপরদিকে নিউজ প্রকাশ করায় সাংবাদিককে মারধর করেছে। এটা অনেক বড় ধরনের অপরাধ। তাই অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। এছাড়া দ্রুত বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)