রবিবার ● ১২ জুলাই ২০২০
প্রথম পাতা » ঢাকা » করোনাকালিন বন্ধ হলো দেশের ২৭৫ স্থানীয় সংবাদপত্র
করোনাকালিন বন্ধ হলো দেশের ২৭৫ স্থানীয় সংবাদপত্র
ঢাকা :: করোনা এ দুঃসময়ে দেশের উপজেলা, জেলা ও বিভাগীয় শহর থেকে প্রকাশিত ৪৫৬টি স্থানীয় সংবাদপত্রের মধ্যে ২৭৫টি (৬০ দশমিক ৩১ শতাংশ) সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। অনিয়মিত অর্থাৎ বিজ্ঞাপন পেলে অথবা অর্থসংস্থান হলে ১৮টি (৩ দশমিক ৯৫ শতাংশ) সংবাদপত্র প্রকাশ করা হয়। বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্টস নেটওয়ার্কের (বিআইজেএন) এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
গতকাল শনিবার (১১ জুলাই) এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে সংগঠনটির প্রধান সমন্বয়কারী আমীর খসরু মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন।
তিনি বলেন, দেশের ৩৪টি জেলার ৪৫৬টি স্থানীয় সংবাদপত্রের ওপর সম্প্রতি জরিপ চালানো হয়। জরিপের ফলাফলে এ তথ্য উঠে আসে।
আমীর খসরু বলেন, সংবাদপত্রগুলো বন্ধ হয়ে যাওয়ার প্রধান কারণ বিজ্ঞাপন বন্ধ হয়ে যাওয়া। এ কারণে স্থানীয় পর্যায়ের অনেক তথ্য আর উঠে আসছে না। স্থানীয় অধিকাংশ সংবাদ জাতীয় পত্রিকার জায়গা পায় না। ফলে স্থানীয় পত্রিকার মাধ্যমে এ তথ্য প্রবাহ সচল থাকে। কিন্তু এখন পত্রিকাগুলো বন্ধ হওয়ায় দুর্নীতিবাজদের ভীতি কমে এসেছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনাকালের আগের থেকে এখন সংবাদপত্রের স্বাধীনতা কমে গেছে আবার স্থানীয় পত্রিকাগুলো বন্ধ হওয়ায় তথ্যপ্রবাহের একটা ঘাটতি দেখা দিয়েছে। সূত্র : বাংলা নিউজ টুয়েন্টিফোর





বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি
মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে
আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান
নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে
ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি
ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস