শিরোনাম:
●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৪ আগস্ট ২০২০
প্রথম পাতা » মৌলভীবাজার » কমলগঞ্জে ৮টি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
প্রথম পাতা » মৌলভীবাজার » কমলগঞ্জে ৮টি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
শুক্রবার ● ১৪ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলগঞ্জে ৮টি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন

ছবি : সংবাদ সংক্রান্তএম এ কাদির চৌধুরী ফারহান, কমলগঞ্জ প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৩ আগষ্ট) বিকাল ৩টায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া শফির বাস ভবনে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মুকিতের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে উপজেলার ৮টি ইউনিয়নের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গোলাম কিবরিয়া শফি, সদস্য সচিব দুরুদ আহমদ, সদস্য আলম পাভেজ চৌধুরী সোহেল, পুস্প কুমার কানু, আনোয়ার হোসেন বাবু, মুজিবুর রহমান মুকুল প্রমূখ।

৮টি ইউনিয়নের মধ্যে রহিমপুর ইউনিয়নে সিপার আহমেদ তরফদারকে আহ্বায়ক ও আতাউর রহমান চৌধুরীকে সদস্য সচিব, পতনউষারে সেলিম আহমেদ চৌধুরীকে আহ্বায়ক ও জুনেদ আহমদকে সদস্য সচিব, শমসেরনগরে মো.আব্দুল মুহিতকে আহ্বায়ক ও মো.আব্দুল মতিনকে সদস্য সচিব, কমলগঞ্জ সদরে মো. সিরাজুল ইসলামকে আহ্বায়ক ও মো.হারিছ উর রহমানকে সদস্য সচিব, আলীনগরে মো. সিদ্দিকুর রহমানকে আহ্বায়ক ও মো. ইলিয়াছ মিয়াকে সদস্য সচিব, আদমপুরে মো. আনোয়ার হোসেন বাবুকে আহ্বায়ক ও মো. নজরুল ইসলাম মনিরকে সদস্য সচিব, মাধবপুরের চেয়ারম্যান পুস্প কুমার কানুকে আহ্বায়ক ও মো. মোতাহের আলীকে সদস্য সচিব এবং ইসলামপুর ইউনিয়নে মো. মিনহাজ উদ্দিনকে আহ্বায়ক ও মো. সবুজুর রহমানকে সদস্য সচিব করে ৮টি ইউনিয়নে ২১ সদস্য বিশিষ্ট করে আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গোলাম কিবরিয়া শফি জানান, আগামী এক মাসের মধ্যে সকল ওয়ার্ড কমিটি করে পুর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে মুন্সিবাজার ইউনিয়নের আহ্বায়ক কমিটি প্রদান করা হবে।





আর্কাইভ