শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় দূর্যোগ সহনীয় বাড়ি পেলেন গৃহহীন রিয়াজুল হক
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় দূর্যোগ সহনীয় বাড়ি পেলেন গৃহহীন রিয়াজুল হক
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় দূর্যোগ সহনীয় বাড়ি পেলেন গৃহহীন রিয়াজুল হক

ছবি : সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধায় দূর্যোগ সহনীয় বাড়ি পেলেন সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের কিশামত মালিবাড়ি গ্রামের রিয়াজুল হক। ভুমিহীন ও গৃহহীন এই মানুষটি সদর উপজেলার কাবলির বাজারে একজন শ্রমজীবি কুলি হিসেবে জীবন জীবিকা নির্বাহ করছে।
জেলা প্রশাসন থেকে দুই কক্ষ বিশিষ্ট একটি উন্নতমানের দূর্যোগ সহনীয় বাড়ি তাকে প্রদান করা হয়। দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আজ মঙ্গলবার গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সে ভার্চুয়ালি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার বাড়ি পাওয়ার আনন্দ অভিব্যক্তি ব্যক্ত করেন এবং তিনি প্রধানমন্ত্রীকে ও তার সরকারের জন্য দোয়া করেন। রিয়াজুল হক প্রধানমন্ত্রীকে বলেন, যা তিনি ও তার পরিবার কোনদিন কল্পনাও করতে পারেননি এমন একটি বাড়িতে তিনি পরিবার-পরিজন নিয়ে বসবাস করতে পারবেন। যা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। এজন্য তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘ জীবন কামনা করেন।

এই দরিদ্র শ্রমজীবি রিয়াজুল হক কুলিগিরি করে একটি ভাঙ্গা জরাজীর্ণ ঘরে রোদ-বৃষ্টি ঝড়ে অনেক কষ্ট করে জীবন জীবিকা নির্বাহ করে আসছে। এই অল্প উপার্জনের মাধ্যমে তিনি তার ছেলে-মেয়েদের লেখাপড়া শিখিয়েছেন। তার এক ছেলে এখন ঢাকা জগ্ননাথ বিদ্যালয় কলেজে অর্থনীতিতে অনার্স নিয়ে পড়াশোনা করছে। এছাড়া এক মেয়ে এইচএসসি ও আরেক মেয়ে ৮ম শ্রেণিতে পড়াশোনা করছে। তদুপরি বড় মেয়েকে ভালভাবে বিয়েও দিয়েছেন। নতুন বাড়ি পেয়ে রিয়াজুল হক ও তার পরিবারটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চির ঋণী হয়ে থাকবেন বলে তার অভিব্যক্তি করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে প্রধানমন্ত্রীর সাথে ভার্চুয়ালি কথার বলার পর সাংবাদিকদের কাছে তার অনুভুতি ব্যক্ত করেন।

জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ গ্রহণের দাবিতে গাইবান্ধায় পথসভা

গাইবান্ধা :: গাইবান্ধা পৌরসভার স্থায়ী জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সরকারি মহিলা কলেজ শহরের বাহিরে স্থানান্তরের প্রতিবাদ, মাতৃসদনের অনিয়ম-দূর্নীতি-অব্যবস্থাপনা বন্ধসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার ১৩ অক্টোবর দুপুরে বাসদ (মার্কসবাদী) জেলা শাখার উদ্যোগে শহরের বিভিন্ন জায়গায় এই পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সদস্য কাজী আবু রাহেন শফিউল্যা, নিলুফার ইয়াসমিন শিল্পী, পরমানন্দ দাস প্রমুখ।

বক্তারা পৌরসভার স্থায়ী জলাবদ্ধতা নিরসন এবং মহিলা কলেজ শহরের বাহিরে স্থানান্তরের প্রতিবাদ ও মাতৃসদনের অনিয়ম-দূর্নীতি-অব্যবস্থাপনা বন্ধসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবি জানান।





আর্কাইভ