শিরোনাম:
●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২
রাঙামাটি, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১১ নভেম্বর ২০২০
প্রথম পাতা » জয়পুরহাট » নিখোঁজের ৫ দিন পরে কিশোরের বস্তাবন্দি লাশ
প্রথম পাতা » জয়পুরহাট » নিখোঁজের ৫ দিন পরে কিশোরের বস্তাবন্দি লাশ
বুধবার ● ১১ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিখোঁজের ৫ দিন পরে কিশোরের বস্তাবন্দি লাশ

ছবি : সংবাদ সংক্রান্তনিশাত আনজুমান, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি :: জয়পুরহাটের আক্কেলপুরে নিখোঁজের ৫ দিন পরে রেল লাইনের পাশ থেকে বস্তাবন্দি অর্ধ-গলিত অবস্থায় নাজমুল হোসেন (১৪) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত নাজমুল পার্শ্ববর্তী নওগাঁ জেলার বদলগাছী উপজেলার পূর্ব খাদাইল গ্রামের আলামিন হোসেনের পুত্র এবং খাদাইল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আজ বুধবার ভোরে পৌর সদরের মহিলা কলেজের উত্তরে জোয়ানা রেল ব্রিজ এলাকায় রেল লাইনের পশ্চিম পার্শ্বে স্থানীয়রা বস্তাাবন্দি অর্ধ-গলিত লাশ দেখতে পেয়ে আক্কেলপুর থানায় খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

উদ্ধারকৃত কিশোর নাজমুল হোসেন (১৪) গত ৬ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় বিয়ে বাড়ি থেকে নিখোঁজ ছিল বলে জানিয়েছে পরিবার।

কিশোর নাজমুল হোসেনের বাবা আলামিন বলেন, ৬ নভেম্বর শুক্রবার বিকালে আমার ভাতিজি তানজিলার বিয়ের অনুষ্ঠান থেকে আমার ছেলের মোবাইল ফোনে কল আসলে নাজমুল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর তাকে না পাওয়া গেলে পরদিন শনিবারে আমার ছেলের মোবাইল থেকে কল করে এক ব্যক্তি ১৫ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে। টাকা দিতে চাইলে ফোন কেটে দেয়। পরে ওই দিন ৪ জনকে আসামী করে বদলগাছী থানায় মামলা করি। আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে নিহতের চাচা মতিউর রহমান বলেন, আমার ভাতিজাকে শুক্রবার বিকালে একটি মেয়ে বার বার ফোন করে আক্কেলপুর-জয়পুরহাট রাস্তার কেচের মোড়ে ডেকে নেওয়ার পর থেকেই নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর আজ বুধবার রেল লাইনের পশ্চিম পার্শে¦ নাজমুলের বস্তাবন্দি অর্ধ-গলিত লাশ পাওয়া যায়।

এ ব্যাপারে বদলগাছী থানার ওসি (তদন্ত) রায়হান হোসেন বলেন, নিহত নাজমুলের বাবা গত শনিবার থানায় একটি অপহরন মামলা দায়ের করলে ৪ জনকে আটক করা হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইতু নামের এক মেয়েকে থানায় নেওয়া হয়েছে। ময়না তদন্ত করে সঠিক তথ্য জানা যাবে।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ খাঁন বলেন, ভোরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে বস্তাবন্দি অবস্থায় গলিত লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য জয়পুরহাট মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর আইনী প্রক্রিয়ায় লাশটি বদলগাছী থানায় হস্তান্তর করা হবে।





আর্কাইভ