শিরোনাম:
●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
রাঙামাটি, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৬ নভেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ » আলীকদমে সংঘবদ্ধ মটরসাইকেল চোরের উৎপাত : আটক-২
প্রথম পাতা » অপরাধ » আলীকদমে সংঘবদ্ধ মটরসাইকেল চোরের উৎপাত : আটক-২
সোমবার ● ১৬ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আলীকদমে সংঘবদ্ধ মটরসাইকেল চোরের উৎপাত : আটক-২

ছবি : আটককৃত মটর সাইকেল চোর মীর কাসেম ও মো. আলাউদ্দিন।হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদমে সংঘবদ্ধ মটরসাইকের চোর সিন্ডিকেট দুই সদস্যকে আটক করেছে আলীকদম থানা পুলিশ, ৫ জনের বিরুদ্ধে মামলা। রবিবার রাত ৯ টা ৩০ মিনিটে একটি ইয়ামা ফেজার ভার্সন-০২ মটর সাইকেল চুরি করার সময় স্থানীয় জনতা ও পুলিশ দুই জনকে হাতে নাতে ধরে ফেলে এবং তাদের দেওয়া তথ্যমতে অভিযান চালিয়ে মটর সাইকেলটি উদ্ধার করে। আটকৃত দুইজন উপজেলার নয়াপাড়া এলাকার মৃত বশির এর ছেলে মীর কাসেম (২০) ও একই এলাকার মোঃ আমির হোসেন এর ছেলে মোঃ আলাউদ্দিন (২২)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আলীকদম থানার ওসি (তদন্ত) মোঃ শাহজাহান। তিনি জানা আসামীদের বিরুদ্ধে চুরি এবং চোরাই মাল হেফাজতে রাখার অপরাধে ৩৭৯, এবং ৪১১/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আলীকদম থানার মামলা নং- ২/৪১, তারিখ-১৬/১১/২০২০। এজাহার নামীয় অপর আসামীরা হলেন উপজেলার খুইল্যা মিয়া পাড়ার মোঃ বাদশা মিয়ার ছেলে মোঃ আরাফাত হোসেন (২২), মোক্তার সর্দার পাড়া এলাকার মোঃ দেলোয়ার হোসেন এর ছেলে মোঃ সাজ্জাদ হোসেন এবং বাগান পাড়া এলাকার মোঃ শাহাব উদ্দিন এর ছেলে মোঃ সাকিব।
সংঘবদ্ধ মটর সাইকেল চোর সিন্ডিকেটের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করে মটর সাইকেলের মালিক থোয়াইচিং হেডম্যান পাড়ার মৃত মংচাচিং মার্মা এর ছেলে নুচাহ্লা মার্মা। এজাহারে প্রকাশ রবিবার বিকেলে নুংচাহ্লা মার্মা একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য নয়াপাড়া শ্রমিক সংগঠনের সামনে মটর সাইকেলটি রেখে যায়। রাত ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠান শেষে ফিরে এসে মটর সাইকেলটি দেখতে না পেয়ে মটর সাইকেলটি খোঁজাখুজি করে। পরে জনৈক মোঃ ইউনুছ জানায় মটর সাইকেলটি মীর কাসেম এবং আলাউদ্দিন ঠেলতে ঠেলতে নিয়ে যেতে দেখেছে। একই কথা জানায় স্থানীয় দুই জন শিশু। প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যমতে স্থানীয়দের সহযোগীতায় আলীকদম থানা পুলিশ ওই দুই আসামীকে আটক করে। আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুর্গম রোয়াম্ভু খালের ক্রাইক্ষং ঝিরি এলাকা থেকে মটর সাইকেলটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায় এজাহারে উল্লেখিত বিবাদীরা দীর্ঘদিন ধরে এলাকায় অশান্তি সৃষ্টি করে আসছে। তাদের ভয়ে এলাকার লোকজন শান্তিতে ঘুমাতে পারেনা। যার যাকিছু পায় চুরি করে নিয়ে যায়। এছাড়াও বিবাদীরা মাদক সেবনের মত জঘন্য অপরাধের সাথে জড়িত।





আর্কাইভ