সোমবার ● ২৩ নভেম্বর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » দীঘিনালায় ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটি গঠিত
দীঘিনালায় ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটি গঠিত
সংবাদ বিজ্ঞপ্তি :: খাগড়াছড়ির দীঘিনালায় ৩৩ নং নুনছড়ি মৌজার হেডম্যান উদয় শংকর চাকমাকে সভাপতি ও প্রাক্তন ইউপি সদস্য কৃপা রঞ্জন চাকমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।
গতকাল ২২ নভেম্বর রবিবার নুনছড়ি মৌজার হেডম্যান উদয় শংকর চাকমার আহ্বানে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠন করা হয়।
কমিটিতে প্রাক্তন দীঘিনালা উপজেলা চেয়ারম্যান ধর্মবীর চাকমা ও ৪৮ নং ডানে ধনপাদা মৌজার হেডম্যান যুব লক্ষণ চাকমাকে সহসভাপতি এবং প্রাক্তন বাবুছড়া ইউপি চেয়ারম্যান সুগতপ্রিয় চাকমা ও ৩২ নং কাটারুং মৌজার হেডম্যান চন্দ্র হংস ত্রিপুরাকে সহ সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
উদয় শংকর চাকমা বলেন, আমরা কারো বিরুদ্ধে নই। আমরা শুধু ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ করতে চাই। এর জন্য যা যা করা প্রয়োজন আমরা তা করবো। প্রয়োজনে জনগণকে ঐক্যবদ্ধ করতে গ্রামে গ্রামে মিটিং করতে হবে ও কর্মসুচি দিতে হবে।
তিনি তার আহ্বানে সাড়া দিয়ে সভায় যোগদান ও কমিটির সাথে যুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
ধর্মবীর চাকমা বলেন, জাতির ক্রান্তিলগ্নে এটি একটি মহতি উদ্যোগ। আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে অবশ্যই সফল হবো। যদি এই কাজে বাধা আসে তাহলে ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে।
ধর্মজ্যোতি চাকমা বলেন, অনেক জায়গায় ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের জন্য কমিটি হয়েছে। আমাদেরকেও এগিয়ে যেতে হবে। জাতির মুক্তির জন্য বৃহত্তর ঐক্য প্রয়োজন। অনেক হানাহানি হয়েছে, আর নয়।
যুব লক্ষণ চাকমা সংঘাত বন্ধের জন্য কাজ করার পাশাপাশি জায়গা জমি রক্ষার আন্দোলনের উপরও জোর দেন। তিনি বলেন, বাস্তুভিটা হারালে, জনগণ না থাকলে কার জন্য আন্দোলন?
বাবুছড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সন্তোষ চাকমা এই ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা দেবেন বলে অঙ্গীকার করেন এবং আয়োজক কমিটিকে এই মহৎ উদ্যোগ গ্রহণের জন্য সাধুবাদ জানান।
কৃপা রজ্ঞন চাকমা তার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবেন বলে জানান।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১