শনিবার ● ৫ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » দীঘিনালায় জায়গা-জমি সংক্রান্ত পারিবারিক কলহে যুবকের মৃত্যু
দীঘিনালায় জায়গা-জমি সংক্রান্ত পারিবারিক কলহে যুবকের মৃত্যু
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির দীঘিনালার মধ্য বেতছড়িতে জায়গা-জমি সংক্রান্ত পারিবারিক কলহে আহত মো. হারেছ আলী (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
আজ শনিবার ৫ ডিসেম্বর ভোরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে৷ নিহত ব্যাক্তি বেতছড়ির গোরস্থান টিলা এলাকার সোহরাব আলীর পুত্র।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহতের বড়ভাই মো. হাসান জানান, গত ২৮ নভেম্বর পারিবারিক কলহের জেরে তার ভগ্নীপতি মো. নাজমুল ইসলাম, ভাগ্নী সোনিয়া আক্তার ও রুজিনা আক্তার ছোটভাই হারেছ মিয়ার উপর অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে৷ গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোরে তার মৃত্যু ঘটে।
দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। মামলা হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।





নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ
হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল
খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তিতে প্রকাশনা উৎসব