শিরোনাম:
●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু
রাঙামাটি, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১১ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » পাবনা » পাবনার দুই উপজেলায় নৌকা প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত
প্রথম পাতা » পাবনা » পাবনার দুই উপজেলায় নৌকা প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত
শুক্রবার ● ১১ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাবনার দুই উপজেলায় নৌকা প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

ছবি : সংবাদ সংক্রান্তমো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার দুই উপজেলায় চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে নৌকা প্রার্থী জয়লাভ করেছে। তার মধ্যে ইশ্বরদী উপজেলায় নায়েব আলী বিশ্বাস ও বেড়া উপজেলায় রেজাউল হক বাবু বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন।

ঈশ্বরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ৯৭ হাজার ২১২ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নায়েব আলী বিশ্বাস (নৌকা) বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আজমল হোসেন সুজন (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ২১৭ ভোট।

নির্বাচনে অন্য প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির শাহেন শাহ্‌ গাওছেল আজম (লাঙ্গল) পেয়েছে ১ হাজার ৭২ ভোট।

রাত নয়টায় উপজেলা পরিষদের সভাকক্ষ থেকে বে-সরকারি ভোটের ফলাফল ঘোষণা করেন পাবনা সদর নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার কায়ছার মোহাম্মদ।

অপরদিকে, বেড়া উপজেলায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রেজাউল হক বাবু (নৌকা) ৯৭ হাজার ৯০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি মনোনীত প্রার্থী রইজ উদ্দিন পেয়েছেন ৫ হাজার ৫১১ ভোট।

অপর প্রার্থী জাতীয় পার্টি মনোনীত আব্দুল আহাদ (লাঙল) পেয়েছেন ৮৮২ ভোট। আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আফজাল হোসেন (নির্বাচন থেকে সরে গিয়ে দলীয় প্রার্থীকে সমর্থন জানিয়েছিলেন) পেয়েছেন ২৫৩ ভোট।

সহকারি রিটার্নিং অফিসার ও বেড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদা আক্তার রাত সোয়া ৯টায় বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন।

এর আগে ১০ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুই উপজেলার ১৫২টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)