শিরোনাম:
●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১১ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » পাবনা » সুজানগরে মেয়র প্রার্থী রেজার শো-ডাউন
প্রথম পাতা » পাবনা » সুজানগরে মেয়র প্রার্থী রেজার শো-ডাউন
শুক্রবার ● ১১ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুজানগরে মেয়র প্রার্থী রেজার শো-ডাউন

ছবি : সংবাদ সংক্রান্তপাবনা প্রতিনিধি :: পাবনার সুজানগর পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজার এক বিশাল মোটরসাইকেল শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে।

১০ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্বর থেকে বের হওয়া শত শত মোটরসাইকেলের শো-ডাউনটি পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। শো-ডাউনের সময় মেয়র প্রার্থী রেজা হাত নেড়ে পৌরবাসীকে শুভেচ্ছা জানান। এ সময় সড়কের দু’পাশে দাঁড়িয়ে থাকা পৌরবাসীও তাকে হাত নেড়ে অভিনন্দন ও সমর্থন জানান। পরে উপজেলা পরিষদ চত্বরে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর ও আ’লীগ নেতা মনসুর আলী শেখ মন্টু, সুবোধ কুমার নটো, বিল্টু খন্দার, যুবলীগ নেতা রুহুল আমীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল ও পৌর ছাত্রলীগের সভাপতি এসএম সোহাগ হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন, সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন।

বক্তারা বলেন রেজাউল করিম রেজা আওয়ামী লীগের একজন ত্যাগি এবং পরীক্ষিত নেতা। তাছাড়া পৌরসভায় তার যথেষ্ট জনসমর্থন রয়েছে। কাজেই তিনি উক্ত নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার দাবিদার।





আর্কাইভ