শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৯ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » পাবনা » আ’লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন : মেজর জেনারেল ফসিউর রহমান (অব:)
প্রথম পাতা » পাবনা » আ’লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন : মেজর জেনারেল ফসিউর রহমান (অব:)
মঙ্গলবার ● ২৯ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আ’লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন : মেজর জেনারেল ফসিউর রহমান (অব:)

ছবি : সংবাদ সংক্রান্তমো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন পাবনার চাটমোহরের কৃতি সন্তান মেজর জেনারেল ড.মোঃ ফসিউর রহমান, এনডিসি (অব:)। গত রবিবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই উপ-কমিটি অনুমোদন দিয়েছেন। কৃষিবিদ ড.মির্জা জলিলকে এই কমিটির চেয়ারম্যান ও ফরিদুন্নাহার লাইলীকে সদস্য সচিব করা হয়েছে। মেজর জেনারেল ফসিউর রহমান (অব:) এই উপ কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর এলাকার আঃলীগ ও এর সহযোগি সংগঠনের অনেক নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশ সরকার ২০২০ সালে স্বশস্ত্র বাহিনী থেকে মেজর জেনারেল ড. মো. ফসিউর রহমান, এনডিসিকে জাতীয় শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত করেন। ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরে সরাসরি ক্যাপ্টেন পদে যোগদান করা পাবনার এই কৃতি সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর সদর দফতর, বিভিন্ন ফিল্ড অ্যাম্বুলেন্স, মেডিকেল ইউনিট, সিএমএইচ এবং প্রেষণে বাংলাদেশ রাইফেলস্-এর বিভিন্ন সেক্টর ও পাবনা ক্যাডেট কলেজে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোজাম্বিক, সিয়েরালিওন এবং লাইবেরিয়ায় দায়িত্ব পালন করেন তিনি। ফসিউর রহমান ডেপুটি কমান্ড্যাণ্ট পদে সিএমএইচ-ঢাকা সেনানিবাস, চট্টগ্রাম ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, ঢাকা সেনানিবাসের কমান্ড্যাণ্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদফতরের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

চাটমোহর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলতাফ হুসাইনের দাফন সম্পন্ন

পাবনা :: মঙ্গলবার দুপুরে পাবনার চাটমোহর ডিগ্রী কলেজ (বর্তমানে সরকারি কলেজ) এর প্রাক্তন অধ্যক্ষ প্রবীন শিক্ষাবিদ আলতাফ হুসাইন (৮৮) এর দাফন সম্পন্ন হয়েছে। চাটমোহরের বরদানগর গ্রামে তার দাফন সম্পন্ন হয়। সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্য জনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে চাটমোহরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

চাটমোহরে বিএনপিসহ ৩ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
পাবনা :: পাবনার চাটমোহরে গত সোমবার অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় বিএনপিসহ তিন মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। চাটমোহর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার আলমগীর হোসেন জানান, এ নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী চাটমোহর উপজেলা আঃলীগ সভাপতি এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো (নৌকা প্রতীক)নিয়ে ৬ হাজার ৮শ ১২ ভোট পেয়ে বেসরকারী ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী আসাদুজ্জামান আরশেদ ৮৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান ৮শ ৪২ ভোট এবং অপর স্বতন্ত্র প্রার্থী মির্জা রেজাউল করিম দুলাল পেয়েছেন ১শ ৬১ ভোট। মোট ভোটার সংখ্যা ছিল ১২ হাজার ২শ ৩৮ জন। তিনি আরো জানান, প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় আসাদুজ্জামান আরশেদ, প্রফেসর আব্দুল মান্নান ও মির্জা রেজাউল করিম দুলালের জামানত বাজেয়াপ্ত হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)