শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩০ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » কৃষি » চাটমোহরের লেবু চাষী হাবুল এখন সুখে দিন কাটাচ্ছেন
প্রথম পাতা » কৃষি » চাটমোহরের লেবু চাষী হাবুল এখন সুখে দিন কাটাচ্ছেন
বুধবার ● ৩০ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরের লেবু চাষী হাবুল এখন সুখে দিন কাটাচ্ছেন

ছবি : সংবাদ সংক্রান্তমো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার চাটমোহরের লেবু চাষী হাবুল এখন সুখে দিন কাটাচ্ছেন। এক সময় চাটমোহরে কেবল দেশী লেবু চাষ হলেও বর্তমান উন্নত বিভিন্ন জাতের লেবু চাষ হচ্ছে। লেবু চাষী হাবুল জানান, ভাল দাম ও ফলন পাওয়ায় চাটমোহরে চায়না-৩, থাইসহ বিভিন্ন উন্নত জাতের লেবু চাষ বাড়ছে।

দোলং গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে লেবু চাষী হাবিবুর রহমান হাবুল জানান, জীবন জীবিকার তাগিদে লেবুর ব্যবসা করতাম। নাটোরের হালসাসহ দূর দূরান্তের জেলা উপজেলা থেকে লেবু কিনে চাটমোহরে এনে বিক্রি করতাম। এটি ২০১৬ সালের কথা। বিভিন্ন এলাকার মানুষের লেবু চাষ দেখে আমার ও ইচ্ছা জাগে লেবু চাষের। শুরু করি চায়না-৩ জাতের লেবু চাষ। তার পরে আর পেছন ফিরে তাকাতে হয় নি আমাকে। হাবুল আরো জানান, কৃষকদের লেবু চাষ দেখে এবং এটি লাভজনক হওয়ায় আমিও লেবু চাষে আগ্রহী হই। নাটোর সদর উপজেলার হালসা গ্রামের ছবুর ভাই এর পরামর্শে ২০১৬ সালে ৩৮ টাকা করে চায়না-৩ জাতের ২’শ লেবুর কলম কিনে আনি। বাড়ির পাশে ১৪ শতক জমিতে লেবু চাষ শুরু করি। তখন আমাদের এলাকায় চায়না-৩ জাতের লেবু চাষি তেমন আর কেউ ছিল না। ৬ মাসের মধ্যে আমার লেবু গাছে প্রচুর পরিমাণে লেবু ধরে। এলাকার লোকজন গাছে প্রচুর লেবু ধরা দেখে অনেকটা আশ্চর্য হয়ে যায়। প্রথম বছরেই ছোট ছোট গাছ থেকে ১৫ হাজার টাকার কলম ও ৬০ হাজার টাকার লেবু বিক্রি করি। ২০১৭ সালের শেষ দিকে বছরে ১০ হাজার টাকা হিসাবে বোঁথড় গ্রামে দেড় বিঘা জমি লীজ নিয়ে সেখানেও লেবু চাষ শুরু করি। বর্তমানে ২ বিঘা জমিতে লেবু চাষ করছি। ২০১৮ সালে ২২ হাজার টাকার লেবুর কলম ও ১ লাখ ১০ হাজার টাকার লেবু বিক্রি করি। ২০১৯ সালে লেবুর দাম কমে যায়। ২০২০ সালে পুর্ণ উৎপাদন শুরু হয়। বর্ষা কালে পূর্ণ মৌসুমে ২০ টাকা কেজি দরেও লেবু বিক্রি করি। পরে বাজারে দেশী পাতি লেবুর সরবরাহ কমে গেলে আবার চায়না-৩ জাতের লেবুর দাম বেড়ে যায়। এ বছরে ১ লাখ ৭০ হাজার টাকার লেবু ও ৯০ হাজার টাকার কলম বিক্রি করেছি। করোনা কালীন সময়ে ছেলে-মেয়ে নিয়ে এখন সুখে দিন কাটাচ্ছি। আমার দেখাদেখি এলাকার আরো অনেকে এই লেবু চাষ শুরু করেছেন এবং তারাও এর সুফল পাচ্ছেন।
চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা এ.এ মাসুম বিল্লাহ জানান, ভিটামিন সি সমৃদ্ধ ফল লেবু ক্যান্সার প্রতিরোধ, পাকস্থলীকে সুস্থ্য রাখা, ক্ষত সাড়াতে, হাইপার টেনশন দূর করতে, ওজন কমাতে সহায়তা করে। এ ছাড়া লেবুর শরবত প্রশান্তিদায়ক। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি, মুখের তৈলাক্ত ভাব দূর করা, মানব দেহের পিএইচ নিয়ন্ত্রণ করতে, মুখের দুর্গন্ধ দূর করাসহ অনেক ক্ষেত্রে লেবু কার্যকরী ভূমিকা রাখে।





আর্কাইভ