শিরোনাম:
●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান
রাঙামাটি, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩১ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » পাবনা » ভাঙ্গুড়ায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় মেয়র হলেন রাসেল
প্রথম পাতা » পাবনা » ভাঙ্গুড়ায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় মেয়র হলেন রাসেল
বৃহস্পতিবার ● ৩১ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভাঙ্গুড়ায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় মেয়র হলেন রাসেল

ছবি : সংবাদ সংক্রান্তমো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার ভাঙ্গুড়ায় পৌর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ২য় বারের মতো মেয়র নির্বাচিত হলেন গোলাম হাসনাইন রাসেল। বিএনপি সর্মথিত মেয়র প্রার্থী মোঃ আব্দুল কাদের জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক কবীর মাহমুদের আদালতে আপিল করলেও তার মনোনয়নটি বাতিল হয়ে যায়।

উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার সৈয়দ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভাঙ্গুড়া পৌর নির্বাচনে মেয়র পদের জন্য নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী তফসীল অনুযায়ী নির্ধারিত তারিখের মধ্যে বিএনপি সর্মথিত একজন ও আওয়ামীলীগ সমর্থিত একজন প্রার্থী মনোয়ন পত্র দাখিল করেছিলেন।
গত ২২ ডিসেম্বর মনোনয়ন যাচাই বাছাইয়ে শেষে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মো. আব্দুল কাদের এর মনোনয়ন বাতিল হয়েছিল।
মনোনয়ন বাতিল হওয়াতে মেয়র প্রার্থী মো. আব্দুল কাদের প্রার্থী বিধি মোতাবেক গত ২৭ ডিসেম্বর পাবনা জেলা রিটার্নিং কর্তকর্তা ও জেলা প্রশাসক এর নিকট আপিল করেও হেরে যান অর্থাৎ সেখানেও তার মনোনয়নটি বাতিল হয়। এখন ভাঙ্গুড়া পৌর নির্বাচনে মেয়র পদে আর কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় আওয়ামীলীগ সর্মথিত প্রার্থী ও বর্তমান মেয়র গোলাম হাসনাইন রাসেল ২য় বারের মতো মেয়র হলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান বলেন, বিনাপ্রতিদ্বন্দ্বীতায় মেয়র পদে নির্বাচিত সংক্রান্ত একটি মেসেজ নির্বাচন কমিশনকে পাটানো হয়েছে। দু-একদিনের মধ্যে একটি গণ বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও জানান তিনি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)