শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৭ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » দেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থা, বিশ্বাস সৃষ্টি হয়েছে - স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম পাতা » গাইবান্ধা » দেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থা, বিশ্বাস সৃষ্টি হয়েছে - স্বরাষ্ট্রমন্ত্রী
বৃহস্পতিবার ● ৭ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থা, বিশ্বাস সৃষ্টি হয়েছে - স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংবাদ সংক্রান্তস্টাফ রিপোর্টার :: দেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস সৃষ্টি হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যাব-১৩ রংপুরের সেবা সপ্তাহ কর্মসূচির আওতায় গাইবান্ধার চরাঞ্চলে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি একথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের ব্যাপক তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সন্ত্রাস জঙ্গিবাদ, জলদস্যু দমন, প্রশ্নপত্র ফাঁস বন্ধসহ সকল ধরণের অপরাধ দমনে র‌্যাব, পুলিশসহ সংশ্লিষ্ট সকল আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের তৎপরতার ফলেই দেশ থেকে সন্ত্রাস জঙ্গিবাদ দমন হওয়ায় এই অপশক্তি আর মাথা চাড়া দেয়ার সামর্থ্য রাখে না। তিনি আরও বলেন, র‌্যাব শুধু আইন শৃঙ্খলা রক্ষাই করেনা আর্তমানবতার সেবায়ও নিয়োজিত রয়েছে। তারই একটি অনন্য দৃষ্টান্ত শীতবস্ত্র বিতরণ। এসময় তিনি গাইবান্ধার চরাঞ্চলে নৌ ডাকাতি প্রতিরোধ কল্পে নৌ পুলিশ থানা স্থাপনের আশ্বাস দেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যাব-১৩ রংপুরের উদ্যোগে র‌্যাব সেবা সপ্তাহ কর্মসূচির আওতায় ৭ জানুয়ারী বৃহস্পতিবার গাইবান্ধার বালাসীঘাট এলাকায় ফুলছড়ি ও সাঘাটা উপজেলার চরাঞ্চলের দুস্থ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, সংসদ সদস্য অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, রংপুর রেঞ্জের ডিআইজি দেবাশীষ ভট্টাচার্য, জেলা প্রশাসক মো. আবদুল মতিন, র‌্যাবের উপ-মহাপরিচালক কর্ণেল তোফায়েল মোস্তফা সরোয়ার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন র‌্যাব-১৩ রংপুরের অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যাব-১৩ রংপুরের উদ্যোগে র‌্যাব সেবা সপ্তাহ ২০২১ কর্মসূচির আওতায় তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা বেষ্টিত চরাঞ্চলের ৮ হাজার দুস্থ মানুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করছে।





আর্কাইভ