শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২১ মার্চ ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » পেটের ভিতর থেকে ৭৪০ পিচ ইয়াবা উদ্ধার, আটক-৩
প্রথম পাতা » চট্টগ্রাম » পেটের ভিতর থেকে ৭৪০ পিচ ইয়াবা উদ্ধার, আটক-৩
রবিবার ● ২১ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পেটের ভিতর থেকে ৭৪০ পিচ ইয়াবা উদ্ধার, আটক-৩

ছবি : সংবাদ সংক্রান্তআকতার হোসেন, (চট্টগ্রাম) মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে ৭৪০ পিচ ইয়াবা সহ তিনজনকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ।
গতকাল শনিবার (২০ মার্চ) বেলা দুইটার দিকে উপজেলার হাদী ফকির হাটে চেক পোস্ট স্থাপন করে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসে তল্লাশি চালানোর সময় গাড়ি থেকে কৌশলে নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ৩ জন মাদক ব্যবসায়ীকে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়।
আটককৃত আসামীরা হলো নুরুল হকের ছেলে মোহ শাহজাহান (২০), ইয়াকুব আলীর ছেলে হামিদুল হক (৩৩), আবদুস শুক্কুর এর ছেলে শাহ পরান (২৫)। তারা সবাই কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বাসিন্দা। এ সময় মো. শাহজাহান এর পেটের ভেতর ইয়াবা থাকার বিষয়টি জানা যায়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, এসআই রাজিব পোদ্দার, এএসআই আনোয়ার ও এএসআই শিমুল সহ মিরসরাই থানা পুলিশ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে হাদীফকিরহাট এলাকায় এনা পরিবহনের ঢাকাগামী একটি বাসে তল্লাশী করে। এমন সময় তিনজন যাত্রী বাস থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্ঠা করলে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে একজনের পেটে ইয়াবা থাকার কথা স্বীকার করলে স্থানীয় একটি ক্লিনিকে তাদের এক্সরে করানো হয়।
পরবর্তীতে ডাক্তার এর পরমর্শ মত তাদেরকে পানি খাওয়ানোর পর উঠানো- বসানো ও হাটাচলা করাইলে আটককৃত মো. শাহজাহানের পায়ূপথ দিয়ে ধীরে ধীরে ১৫টি পোটলায় অভিনব কৌশলে রাখা নিষিদ্ধ ইয়াবার প্যাকেট বের হয়। যেখানে গণনা করে ৭৪০টি ইয়াবা পাওয়া যায়।
এ বিষয়ে মিরসরাই থানায় মাদকের মামলা (নং১৬) দায়ের করা হয়।





আর্কাইভ