শিরোনাম:
●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২০ এপ্রিল ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজান-রাঙ্গুনিয়া মসজিদে এএসপি শামীমের স্বাস্থ্য উপকরণ বিতরণ
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজান-রাঙ্গুনিয়া মসজিদে এএসপি শামীমের স্বাস্থ্য উপকরণ বিতরণ
মঙ্গলবার ● ২০ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজান-রাঙ্গুনিয়া মসজিদে এএসপি শামীমের স্বাস্থ্য উপকরণ বিতরণ

ছবি : সংবাদ সংক্রান্তআমির হামজা, রাউজান প্রতিনিধি :: সরকারের তরফে মসজিদে সীমিত সংখ্যক মুসল্লীর উপস্থিতির ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা থাকার পরও তারাবিসহ প্রাত্যহিক নামাজে মুসল্লির ঢল কমছে না মোটেই। এই পরিস্থিতিতে ইমাম, মুয়াজ্জিনসহ মসজিদ সংশ্লিষ্টদেরকে স্বাস্থ্যবিধি প্রতিপালনের গুরুত্ব সম্পর্কে বুঝানোর পাশাপাশি মসজিদে মসজিদে হ্যান্ডওয়াশ, সাবান, উন্নত মানের মাস্কসহ অন্যান্য স্বাস্থ্য উপকরণ সরবরাহের উদ্যোগ নিয়েছেন চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাউজান- রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার ১৯ এপ্রিল চটগ্রামের রাঙ্গুনিয়া ও রাউজান উপজেলার বিভিন্ন মসজিদে স্বাস্থ্য উপকরণ সরবরাহের এ কার্যক্রম শুরু করেন সার্কেল এএসপি। এর পাশাপাশি এসময় তিনি উপস্থিত জনতাকে সরকার ঘোষিত লকডাউন কঠোরভাবে মেনে চলা এবং সামজিক দূরত্ব বজায় রেখে চলাফেরাসহ বার বার হাত ধোয়ার এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারেও পরামর্শ দেন।

সার্কেল এএসপি মো. আনোয়ার হোসেন শামীম ভয়াবহ করোনা ভাইরাস মোকাবেলায় ইমাম ও মুসল্লীদের সবাইকে সতর্ক থাকার এবং সকলকে সচেতন হওয়ার অনুরোধ জানান। ওযুর আগে সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধুয়ে নেওয়া ও নিয়মিত মুখে মাস্ক ব্যবহার করার জন্যও ইমাম এবং মুসল্লীদের প্রতি বিনীতভাবে অনুরোধ জানান তিনি। পাশাপাশি করোনা ভাইরাস কোভিড-১৯ রোগের সংক্রমণ প্রতিরোধে সামাজিকভাবেও সাবান ও মাস্ক ব্যবহারে সচেতন হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান এই পুলিশ কর্মকর্তা।

এবিষয়ে এএসপি আনোয়ার হোসেন শামীম বলেন, “এটি মূলত আমাদের একটি সচেতনতামূলক উদ্যোগ। আমাদেরকে দেখে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহী ও অনুপ্রাণিত হবেন, এই উদ্দেশ্যেই মূলত আমরা কার্যক্রমটি হাতে নিয়েছি।” একজন পুলিশ কর্মকর্তার এমন উদ্যোগের প্রশংসা করছেন স্থানীয়রাও।





আর্কাইভ