সোমবার ● ২৪ মে ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » চাঁদার টাকা পরিশোধ না করায় খামারীকে অপহরণের অভিযোগ
চাঁদার টাকা পরিশোধ না করায় খামারীকে অপহরণের অভিযোগ
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে মো. সাগর হোসেন (২৩) নামে এক খামারীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, সম্প্রতি মানিকছড়ির বাটনাতলীর লাল টিলা এলাকার কুয়েত প্রবাসী নুর মোহাম্মদ এর ছেলে মো. সাগর হোসেন (২৩) হাঁস-মুরগী, ও গরু-ছাগলের খামার করার কাজ শুরু করলে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) পরিচয়ে কুয়েত প্রবাসী নুর মোহাম্মদ এর মোবাইলে কল দিয়ে ৫লক্ষ টাকা চাঁদা দাবী করে। দাবীকৃত টাকা পরিশোধ না করলে তার ছেলেকে অপহরণের হুমকি দেয়া হয়।
গতকাল ২৩মে গভির রাতে সশস্ত্র সন্ত্রাসীরা দল বেঁধে এসে মো,. সাগর হোসেন (২৩)কে নিজ বাড়ী থেকে তুলে নিয়ে যায়।
পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানেও আজ ২৪ মে সোমবার রাত ১০টা পর্যন্ত অপহৃতের কোন সন্ধান মেলেনি।
মানিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আমির হোসেন ঘটনার সতত্যা নিশ্চিত করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ক্ষুদে খামারী মোহাম্মদ সাগর হোসেন অপহরণের খবর পেয়ে সেনাবাহিনীর সহযোগিতায় বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে অপহৃতকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এব্যাপারে, ইউপিডিএফ (প্রসিত গ্রুপের) সংগঠক ক্যালাচিং মারমা অভিযোগ অস্বীকার করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, এ ঘটনায় ইউপিডিএফ মূল দলের কোন সদস্য জড়িত নেই।





আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১