শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৪ জুন ২০২১
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ব্যবসায়ী অর্থমন্ত্রী ব্যবসায়ীবান্ধব বাজেট দিয়েছেন
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ব্যবসায়ী অর্থমন্ত্রী ব্যবসায়ীবান্ধব বাজেট দিয়েছেন
শুক্রবার ● ৪ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্যবসায়ী অর্থমন্ত্রী ব্যবসায়ীবান্ধব বাজেট দিয়েছেন

ছবি : সংবাদ সংক্রান্তসংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরেও জাতীয় বাজেট সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারেনি। এই বাজেট স্বাধীনতার ঘোষণা, সাম্য ও সামাজিক ন্যায়বিচারের বিপরীতে যেয়ে ব্যবসায়ী ও বিত্তবানদেরকে বাড়তি সুবিধা দিয়েছে। ছিটেফোটা দান-খয়রাত ছাড়া দারিদ্রসীমার নীচে পড়ে থাকা ৬ কোটি মানুষসহ স্বল্পআয়ের মানুষের জন্য তেমন কিছু নেই। ব্যবসায়ী অর্থমন্ত্রী ব্যবসায়ীবান্ধব বাজেট দিয়েছেন। জীবন-জীবিকার বাজেট দেখার কথা বলে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সাথে এক ধরনের তামাশা করা হয়েছে। অর্থমন্ত্রীর এই বাজেটের মধ্য দিয়ে করোনা দুর্যোগ মোকাবলা করা যাবে না, উল্টো সমাজে আয় ও ধনবৈষম্য আরো বৃদ্ধি পাবে। এই বাজেট সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবনে আরো হতাশা ও দুর্ভোগ ডেকে আনবে।

তিনি বলেন, মহামারীজনীতি এই পরিস্থিতিতেও গণস্বাস্থ্য সুরক্ষাসহ স্বাস্থ্যখাত গুরুত্ব পায়নি। খাদ্য সংকটে থাকা ৬/৭ কোটি মানুষের জন্য স্বস্তির কিছু নেই। প্রয়োজনীয় ও উপযুক্ত কর্মসংস্থানের বিশ^াসযোগ্য কোন পদক্ষেপ নেই। দেশের বিপদগ্রস্ত ৬০ শতাংশ মানুষের কল্যাণে বাজেট না দিয়ে ব্যবসায়ীদের জন্য ছাড়ের পর ছাড় ও প্রণোদনা দেয়া হয়েছে। তিনি বলেন, মহামারীর এই পরিস্থিতিতে সরকার পরিচালনার খরচ যখন কমানো দরকার, সামরিক খাতসহ অনুৎপাদনশীল খাতে যখন ব্যয় সংকোচন করা দরকার তখন এসব খাতে অদ্ভুতভাবে ব্যয় বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। শিল্প ও কৃষির মত মৌলিক খাতসমূহের মনযোগ ও বরাদ্দ অপ্রতুল। অভাবগ্রস্ত অধিকাংশ মানুষই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে থেকে যাচ্ছে। গ্রাম-শহরের গরীবদের জন্য, গার্মেন্টস শ্রমিকসহ শ্রমজীবী- মেহনতিদের জন্য উল্লেখযোগ্য কোন সুখবর নেই। বরং লাগামহীন বাজার সিণ্ডিকেটের দৌরাত্মে সাধারণ মানুষের জীবন আরো দুর্বিসহ হবার আশঙ্কা দেখা দিয়েছে। তাই এই বাজেট প্রত্যাখান করা ছাড়া আর কোন পথ নেই।

আজ বিকালে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদ আয়োজিত’ ৫০ বছরের জাতীয় বাজেট ও জনপ্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির ভাষণে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন সোনার বাংলা পার্টির সভাপতি শেখ আবদুর নূর, সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের সদস্য সচিব ইফতেখার আহমেদ বাবু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেত্রী বহ্নিশিখা জামালী, আকবর খান, সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, শ্রমিক নেতা এড. রুহুল আমিন, সংহতি চলচ্চিত্র সংসদের সভাপতি আজিজ টিপু ও এ্যাপোলো জামালী প্রমুখ।

সভায় আবদুর নূর বলেন, বাজেটে সাধারণ মানুষের পাশাপাশি প্রকৃত শিল্প উদ্যোক্তারা তেমন কিছু পায়নি। ইফতেখার আহমেদ বাবু বরেন, বাজেটে শিক্ষা-সংস্কৃতি কখনই কাঙ্খিত গুরুত্ব পায়নি।

বহ্নিশিখা জামালী বলেন, মুক্তিযুদ্ধের আদর্শের বিপরীতেই জাতীয় বাজেট তৈরী করা হচ্ছে। এই ধরনের বাজেটের পরিবর্তে জনআকাঙ্খার বাজেট তৈরী করতে হবে।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় :  উপযুক্ত দাম নাই কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা

আর্কাইভ