মঙ্গলবার ● ৮ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটি’র লংগদুতে সপ্তম শ্রেণীর ২ ছাত্রীর আত্মহত্যা
রাঙামাটি’র লংগদুতে সপ্তম শ্রেণীর ২ ছাত্রীর আত্মহত্যা

আব্দুল আজিজ,লংগদু প্রতিনিধি :: (৮ মার্চ ২০১৬:বাংলাদেশ সময় রাত ৯.৩০মিঃ) রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় ভাসান্যাদম ইউনিয়নের পুরানবস্তি গ্রাম থেকে দুই স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায় ৮ মার্চ মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের পুরানবস্তি গ্রাম থেকে ময়না আক্তার (১৩) ও নুর বানু (১৩) নামের সপ্তম শ্রেণীতে পড়ুয়া ২ স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। ময়না আক্তার পুরানবস্তি গ্রামের হযরত আলী এবং নুরবানু একইগ্রামের নুরু মিয়ার কন্যা ।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে ময়না ও নুরবানু স্কুলে যায় এবং দুপুর ১টার দিকে টিফিনের সময় তারা স্কুল থেকে বাড়িতে চলে আসে ।
তারপর বিকালের দিকে মৃত ময়নার বাড়ির সামনের আম গাছে একই সাথে দুজনের গলায় ওড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলানো অবস্থায় লাশ পাওয়া যায়। কেন দুজন স্কুল ছাত্রীএকই সাথে আত্মহত্যা করেছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। নুর বানু ও ময়নার মৃত্যুতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ।
লংগদু থানার এস আই মোঃ জাফর ২ ছাত্রীর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২