মঙ্গলবার ● ৩১ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কলেজের ফেইসবুকে অশ্লিল মন্তব্য করায় রাউজানে ১ ছাত্র বহিষ্কার
কলেজের ফেইসবুকে অশ্লিল মন্তব্য করায় রাউজানে ১ ছাত্র বহিষ্কার
রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান কলেজের ফেইসবুক পেইজে অশ্লিল মন্তব্য করায় মো. সাকিবুর রহমান নামে একাদশ শ্রেণির এক ছাত্রকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার ৩১ আগস্ট বিকেল ৫ টায় কলেজ কর্তৃপক্ষ একটি অফিস আদেশ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বহিস্কৃত ওই ছাত্র রাউজান কলেজে মানবিক বিভাগে অধ্যয়নরত মো. মাহাফুজুর রহমানের ছেলে। তার ক্লাস রোল: ৯০।
রাউজান কলেজের অফিস আদেশ সূত্রে জানাযায়, রাউজান কলেজের অফিসিয়াল ফেইসবুক পেইজে অশ্লীল মন্তব্য করায় শৃঙ্খলা কমিটির সুপারিশক্রমে ২০২০-২০২১ শিক্ষাবর্ষ একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র মোহাম্মদ সাকিবুর রহমানকে কলেজ থেকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ওই শিক্ষার্থীর অ্যাসাইনমেন্ট গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের দায়িত্বশীলদের অনুরোধ করা হয়৷
একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ভার্চুয়াল প্ল্যাটফর্মে মন্তব্য করা বা মন্তব্যে লাইক, কমেন্ট করা অথবা যেকোন পোস্ট শেয়ার করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের জন্য সকলকে অনুরোধ করা হয়৷
এবিষয়ে কথা বলার জন্য রাউজান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নাওয়াজকে ফোন করা হলে সংযোগ পাওয়া যায়নি।





রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু
রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার
মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার
রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার
হালদায় চড়া দামে রেণু বিক্রি