শিরোনাম:
●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটি, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » খেলা » রাঙামাটিতে শেখ রাসেল স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রথম পাতা » খেলা » রাঙামাটিতে শেখ রাসেল স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
সোমবার ● ১৮ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে শেখ রাসেল স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি : সংবাদ সংক্রান্তছবি : সংবাদ সংক্রান্ত রাঙামাটি :: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পৃষ্ঠপোষকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম শুভ জন্মদিন উপলক্ষে ৫ম বারের মতো “শেখ রাসেল স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতা ২০২১” রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন কাপ্তাই লেইকে অনুষ্ঠিত হয়।
রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার, এম.পি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান, পিএসসি; রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার, মীর মোদ্দাছছের হোসেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যার মোহাম্মদ হারুন-অর-রশীদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য ইফতেখার আহমেদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন পর্যায়ের উদ্ধর্তন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি বিভাগ,দপ্তর,সংস্থার প্রতিনিধিবৃন্দ, স্থানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দসহ অনলাইন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
দুপুর বেলা ২.৩০ টায় করোনা সংক্রমণরোধকল্পে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে কাপ্তাই হ্রদের মধ্য টিলা হতে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত শেখ রাসেল স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিত ২০২১ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মোট ৪টি ইভেন্টের মধ্যে ৩৪টি দল অংশগ্রহণ করেছে। তম্মধ্যে বিভিন্ন দুর্গম এলাকা হতে অংশগ্রহণকারী পুরুষ সাম্পান প্রতিযোগিতায় ১০টি দল, প্রতিটি দলে ২জন করে; মহিলা ছোট নৌকা প্রতিযোগিতায় ১১টি দল, প্রতিটি দলে ২জন করে; পুরুষ বড় নৌকা প্রতিযোগিতায় ৯টি দল, প্রতিটি দলে ২১জন করে; এবং মহিলা বড় নৌকা প্রতিযোগিতায় ৪টি দল, প্রতিটি দলে ১৫জন করে প্রতিযোগী অংশগ্রহণ করেছে। মহিলা ছোট নৌকা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছেন সুপর্না ত্রিপুরা ও সাথী, ২য় স্থান অধিকার করেছেন কল্পনা ত্রিপুরা ও সাথী এবং ৩য় স্থান অধিকার করেছেন শান্তি দেবী ত্রিপুরা।
পুরুষ সাম্পানে ১ম স্থান অধিকার করেছেন জলকান্তি ত্রিপুরা এবং ২য় স্থান অধিকার করেছেন জামাল উদ্দিন। পুরুষ বড় নৌকা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছেন শিরমনি ত্রিপুরা ও তার দল, ২য় স্থান অধিকার করেছেন সবিল ত্রিপুরা ও তার দল এবং ৩য় স্থান অধিকার করেছেন যুবরাজ ত্রিপুরা ও তার দল। মহিলা বড় নৌকা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছেন চিকনা ত্রিপুরা ও তার দল এবং ২য় স্থান অধিকার করেছেন সবিতা ত্রিপুরা ও তার দল। এসময় রাঙামাটির সদর ও বিভিন্ন দুর্গম এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শক ও ক্রীড়ামোদী জনসাধারণ নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।
প্রধান অতিথি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেল বাংলাদেশের সকল অবহেলিত ও সুবিধা বঞ্চিত শিশুদের শান্তির দূত। আজকে তারই স্মরণে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পৃষ্ঠপোষকতায় এবং রাঙামাটির জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শেখ রাসেল স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতা ২০২১ আয়োজন করায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জনান।
অতিথিদের বক্তব্য প্রদানের পর শেখ রাসেল স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী বিজয়ীদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।





খেলা এর আরও খবর

নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন

আর্কাইভ