বুধবার ● ২৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে মালিকবিহীন ৫৮ লিটার চোলাই মদ উদ্ধার
মহালছড়িতে মালিকবিহীন ৫৮ লিটার চোলাই মদ উদ্ধার
মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়িতে ৫৮ লিটার চোলাই মদ উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল ২৬ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় হাটের দিন খোলা বাজারে বিক্রির সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৫৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার ও সহকারী কমিশনার (ভুমি) তাহমিনা আফরোজ ভূঁইয়া, মহালছড়ি থানার উপ-পরিদর্শক দুর্জয় ভট্টাচার্য্য।
তবে মদ বিক্রেতারা ম্যাজিষ্ট্রেট এর উপস্থিতি টের পেয়ে মদ রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয়দের উপস্থিতিতে উদ্ধারকৃত মদসমূহ ধ্বংস করা হয় এবং পরবর্তীতে মদ বহন ও বিক্রয় না করার জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট জোবাইদা আক্তার সকলকে সতর্ক করেন।





জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব