বৃহস্পতিবার ● ১১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার তিন প্রার্থী বিজয়ী
মিরসরাইয়ে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার তিন প্রার্থী বিজয়ী
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাই উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
আজ বৃহস্পতিবার ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে উপজেলার ১৬ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এখানকার ১৩ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা আগেই বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার এ ইউনিয়নগুলোতে সদস্য পদে ও বাকী ৩টি ইউনিয়নে পূর্ণ পরিষদে ভোট অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. ফারুক হোছাইন বলেন, ৯নং মিরসরাই সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. শামছুল আলম দিদার নৌকা প্রতীকে ৭হাজার ৩৮০ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী মো. সাইফুল্লাহ (ঘোড়া) ৬২ ভোট পেয়েছেন। ১২নং খইয়াছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাহফুজুল হক জুনু নৌকা প্রতীক পেয়েছেন ১১হাজার ৪৩৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী জাহেদ ইকবাল চোধুরী (ঘোড়) পেয়েছেন ৭৯২ ভোট। ৬নং ইছাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. নুরুল মোস্তফা নৌকা প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৫১০ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোস্তফা ভূঁইয়া (আনারস) পেয়েছেন ৩ হাজার ৩১৯ ভোট।





রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন
হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম
রাউজানে বিল থেকে লাশ উদ্ধার
সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা
মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার
রাউজানে যুবকের মরদেহ উদ্ধার