শিরোনাম:
●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
রাঙামাটি, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » অদৃশ্য কারনে দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকা কাঠ ব্যবসা চালুর দাবিতে রাঙামাটির বরকলে মানববন্ধন করেছে কাঠ ব্যবসায়ী ও শ্রমিকরা
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » অদৃশ্য কারনে দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকা কাঠ ব্যবসা চালুর দাবিতে রাঙামাটির বরকলে মানববন্ধন করেছে কাঠ ব্যবসায়ী ও শ্রমিকরা
রবিবার ● ২ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অদৃশ্য কারনে দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকা কাঠ ব্যবসা চালুর দাবিতে রাঙামাটির বরকলে মানববন্ধন করেছে কাঠ ব্যবসায়ী ও শ্রমিকরা

--- বরকল :: রাঙামাটি পার্বত্য জেলায় অদৃশ্য কারনে দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকা কাঠ ব্যবসা চালু করার দাবিতে রাঙামাটির বরকল উপজেলায় মানববন্ধন করেছে বরকল উপজেলা কাঠ ব্যবসায়ী সমিতি ও কাঠ পরিবহন শ্রমিক সমিতির সদস্যরা।
গত৮ ডিসেম্বর-২০২১ অনুমোদিত জোত ফ্রী পারমিটমূলে নিজস্ব বাগান হতে আনা কাঠ বাজার জাত করনে প্রতিবন্ধকতা নিরসনের লক্ষ্যে “ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস জার্নালিস্ট সোসাইটি” বরাবর আবেদন করেন বরকল উপজেলা কাঠ ব্যবসায়ী সমিতি। আবেদনের পরিপ্রেক্ষিতে পরিদর্শন করে প্রকৃত তথ্য উদঘাটন করতে গত ২৬ ডিসেম্বর-২০২১ মানবাধিকার সংস্থা ও সাংবাদিক সংস্থার ৯ সদস্যের একটি দল পরিদর্শনে গেলে বরকল উপজেলা কাঠ ব্যবসায়ী সমিতি ও কাঠ পরিবহন শ্রমিক সমিতির ডাকে মানববন্ধন করেন।
এসময় তারা অদৃশ্য কারনে বন্ধ থাকা বরকল উপজেলার কাঠ ব্যবসা চালু করতে, বিভিন্ন ফেষ্টুন ও ব্যনারের মাধ্যমে সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সু-দৃষ্টি কামনা করেন।
মানববন্ধন সম্বন্ধে কাঠ ব্যবসায়ী সমিতির সদস্যদের নিকট জানতে চাইলে তারা অভিযোগ করে বলেন, গত ৪ বছর যাবৎ রাঙামাটি জেলার সকল উপজেলায় কাঠ ব্যবসা খোলা থাকলেও অদৃশ্য কারনে শুধু মাত্র বরকল উপজেলায় অনুমোদিত বাগানের আহোরিত কাঠ বাজার জাত করতে দিচ্ছে না বন বিভাগ। সরকারী সকল রাজস্ব দিয়ে তৈরী করা অনুমোদন দেওয়া জোত ফ্রী পারমিটমুলে বিভিন্ন বাগান থেকে কাঠ আহোরন ও বাজার জাত অদৃশ্য কারনে হঠাৎ বন্ধ হওয়ার কারনে ব্যবসায়ীদের অনেকে এখন পথে বসার অবস্থা । বিভিন্ন ব্যাংক থেকে ঋন নিয়ে ব্যবসা শুরু করা সকলেই এখন ঋন খেলাপীতে জর্জরিত। এমতাবস্থায় এই কাঠ ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ী ও শ্রমিকসহ প্রায় ৫০ হাজার পরিবার বিপদে পড়েছেন। তারা ঠিক মতো ছেলে মেয়েদের পড়ালে খার খরচ পর্যন্ত দিতে পারছেনা। এমতাবস্থায় উক্ত কাঠ ব্যবসা চালু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। কাঠ ব্যবসায়ী ও কাঠ পরিবহন শ্রমিকদের সাথে যোগ কররা হলে বরকল উপজেলা কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শাহ আলম সওদাগর বলেন, আমাদের পেটে ভাত নেই, ছেলে মেয়েদের পড়ার খরচ চালাতে পারছি না। আমাদের চলার মত আর কোনো পথ নেই। ব্যাংক থেকে লোন নিয়ে লোনের সকল টাকা এই ব্যবসায় নিয়োজিত করে এখন লোনের টাকা পরিশোধ করতে না পারায় ঋন খেলাপীতে জর্জরিত আমরা।
তিনি আরো বলেন, কোটি কোটি টাকার আহোরিত কাঠ ১২ বিজিবি, ছোট হরিনা ব্যাটালিয়ন সংলগ্ন স্থানে আজ ৪ বছর পর্যন্ত পড়ে রয়েছে। পচন ধরার কারনে এ কাঠ সমূহের মূল্য এখন অর্ধেকে নেমে এসেছে। এসব কাঠ রক্ষা করার কেউ নেই বলে উল্লেখ করেন। কিন্তু আমরা আজ পর্যন্ত জানি না কি কারনে রাঙামাটি বন বিভাগ অনুমোদনকৃত এ কাঠ আহোরন ও বাজার জাত করতে বাধা দিচ্ছে। বার বার বন বিভাগে এ সমস্যা সমাধানের জন্য তাগাদা দিলেও কোনো সমাধানে তাদের কোনো উদ্দ্যেগ নেই। বর্তমানে আমাদের সহায় সম্বল সব হারিয়ে পথে বসার পর্যায়ে যাওয়ায় আমাদের ধৈর্যের বাধ ভেঙ্গে গেছে।
কাঠ ব্যবসায়ী নেতা আগামী ৭ দিনের মধ্যে যদি অনুমোদনকৃত বাগান থেকে আহোরিত কাঠ বাজার জাত করার অনুমতি না দিলে কাঠ ব্যবসার সাথে জড়িত সকল ব্যবসায়ী, শ্রমিকসহ কাঠ ব্যবসার সাথে নিয়ে বন বিভাগের বিরুদ্বে গন আন্দোলন করবে জানান।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)