শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৯ মার্চ ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » পাহাড়ী এলাকায় বারি ভুট্টা উত্‍পাদন শীর্ষক মাঠ দিবস
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » পাহাড়ী এলাকায় বারি ভুট্টা উত্‍পাদন শীর্ষক মাঠ দিবস
শনিবার ● ১৯ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাহাড়ী এলাকায় বারি ভুট্টা উত্‍পাদন শীর্ষক মাঠ দিবস

---

মাটিরাঙ্গা প্রতিনিধি :: (১৯ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় বিকাল ৫.৩০মিঃ) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম মন্ডল বলেন, কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ও তুলা উন্নয়ন বোর্ড এর কারিগরী সহায়তায় পাহাড়ী জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে উল্লেখ করে,নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে প্রায় ১০,০০০ কৃষকের অর্থনৈতিক উন্নয়নের লক্ষমাত্রা নিয়ে প্রকল্পটি ২০১৩ সালের অক্টোবর মাস থেকে কাজ করছে ৷ এই পর্যন্ত প্রায় ৫০০০ কৃষক সামাজিক ও অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে উল্লেখ করে,বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তি তথা আম, লিচু, কলা, মাল্টা, পেঁপে, তুলা প্রভৃতি উত্‍পাদন বৃদ্ধির পাশাপাশি ও বসত বাড়িতে বছরব্যাপী সবজি চাষে প্রকল্পটি সফলতার মুখ দেখেছে ৷ তিনি আরও বলেন প্রকল্পটি কৃষি গবেষণা ফাউন্ডেশনের মাধ্যমে পাহাড়ী অঞ্চলের দরিদ্র কৃষকের ভাগ্য উন্নয়নে এবং বারি উদ্ভাবিত কৃষি প্রযুক্তি অত্র অঞ্চলে ছড়িয়ে দিচ্ছে ৷ এই সফলতা আরো দ্রুত ছড়িয়ে পড়বে যার ফলশ্রুতিতে চাষীরা লাভকবান হচ্ছে এবং হবে ৷ এই প্রকল্পের আওতায় বারি উদ্ভাবিত আম, লিচু, কলা, মাল্টা, ভুট্টাসহ নানান প্রকারের সবজি যে সমস্ত চাষীরা বড় আকারে চাষাবাদ করছেন মূল্য সংযোজন এর মাধ্যমে তারা যথার্থ বাজার মূল্য পাচ্ছে এবং পাবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন ৷ তিনি ১৭ মার্চ খাগড়াছড়ি জেলার গুইমারা পথাছড়া পাহাড়ী এলাকায়,’বারি উদ্ভাবিত ভুট্টা ও লাউ চাষ’ শীর্ষক মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ৷ এসময় আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আমীন সভাপতিত্বে উক্ত মাঠ দিবসে অনুষ্ঠানে শতাধিক কৃষক, বিজ্ঞানী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ৷ পাহাড় বেষ্টিত এলাকায় ইতোমধ্যে বারি হাইব্রিড ভুট্টা-৯ ও বারি লাউ-৪ জনপ্রিয়তা লাভ করেছে ৷ বারি হাইব্রিড ভুট্টা-৯ স্বাদে মিষ্টি বিধায় পাহাড়ী এলাকার জনগন ভাতের বিকল্প হিসাবে সিদ্ধ করে এটি খেয়ে থাকেন ৷ এলাকার বিভিন্ন জায়গায় সিদ্ধ করে সাইজ অনুযায়ী ৫-১০ টাকা হারে প্রতিটি কব বিক্রি হচ্ছে৷ বারি লাউ-৪ গ্রীষ্ম কালে হয় বিধায় গ্রীষ্মকালীন সময়ে সবজির অপ্রতুলতার কারনে বারি লাউ-৪ কৃষকের মাঝে আগ্রহ সৃষ্টি করেছে ৷ বারি লাউ-৪ প্রতিটি ৩০-৫০ টাকা হারে বিক্রি হচ্ছে ৷ এর আওতায় ৩ পার্বত্য জেলায় ৫০ জন চাষী এবং ৪০ জন চাষীর মাঠে যথাক্রমে লাউ ও ভুট্ট করা হয়েছে ৷ উক্ত মাঠ দিবসে উপস্থিত সবাই বারি লাউ-৪ ও বারি হাইব্রিড ভুট্টা-৯ এর উত্‍পাদন দেখে নিজেরা করার আগ্রহ প্রকাশ করেছেন ৷





অর্থ-বাণিজ্য এর আরও খবর

নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)