শিরোনাম:
●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » এক মাস উনিশ দিন পর জয়পুরহাট থেকে কিশোরী উদ্ধার : অপহরণকারী গ্রেপ্তার
প্রথম পাতা » চট্টগ্রাম » এক মাস উনিশ দিন পর জয়পুরহাট থেকে কিশোরী উদ্ধার : অপহরণকারী গ্রেপ্তার
শুক্রবার ● ২১ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এক মাস উনিশ দিন পর জয়পুরহাট থেকে কিশোরী উদ্ধার : অপহরণকারী গ্রেপ্তার

--- রাউজান প্রতিনিধি :: রাউজান থেকে অপহৃত উপজেলার কদলপুর ইউনিয়নের জৈনক প্রবাসীর মেয়ে নবম শ্রেনীতে পড়–য়া কিশোরীকে একমাস উনিশ দিন পর উদ্ধার করেছে রাউজান থানা পুলিশ। একই সঙ্গে অপহরণকারী মো. সায়মন ইসলাম (২৪) কে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত ২০২১ সালের ১ ডিসেম্বর ফুসলিয়ে কৌশলে অপহরণ করে নিয়ে যায় রাউজান উপজেলার ৭নম্বর রাউজান ইউনিয়নের খলিলাবাদ এলাকার জানে আলম চৌধুরী বাড়ীর শিক্ষক সৈয়দুল আনোয়ারের ছেলে সিএনজি চালক মো. সায়মন ইসলাম। এ ঘটনার পর অপহৃত কিশোরীর মা বাদী হয়ে রাউজান থানায় মামলা দায়ের করেন। মামলায় সায়মন ইসলামকে অভিযুক্ত করা হয়। মামলা দায়ের’র পর পুলিশ তদন্ত চালিয়ে এক মাস উনিশ দিন পর গত ১৯ জানুয়ারী বুধবার সকালে তথ্য প্রযুক্তির মাধ্যমে জয়পুর হাট জেলার আক্কেলপুর থানার রেল স্টেশন সংগলœ জৈনক রকিবুল আলম মাস্টারের বাসা থেকে ভিকটিমকে উদ্ধার ও অপহরনকারী মো. সয়মন ইসলামকে গ্রেপ্তার করা হয়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, অপহৃত শিক্ষার্থীকে পরিক্ষার জন্য আদালতের অনুমতি প্রার্থনা করে ভিকটিমকে আদালতে সোপর্দ করা হয়। একই সাথে অপহরণকারী মো. সায়মন ইসলামেকে আদালতে সোর্পদ করা হয়েছে।

বিনাজুরী ইউপির দায়িত্ব গ্রহণ করলেন নব-নির্বাচিত চেয়ারম্যান রবীন্দ্র লাল চৌধুরী

রাউজান :: বিনাজুরী ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণ করেছেন নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান রবীন্দ্র লাল চৌধুরী। গতকাল বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী ইউপি চেয়ারম্যান সুকুমার বড়ুয়া। দায়িত্বভার গ্রহণের পর গলায় মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয়৷ এসময় ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হন রবীন্দ্র লাল চৌধুরী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনাজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সংঘ প্রিয় বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সৈয়দ আলমগীর। ইউপি সদস্য খোকন বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিষদের সচিব মিন্টু কুমার বড়ুয়া, সুভাষ মুহুরী, উদয়ন বড়ুয়া, বসুমিত্র বড়ুয়া, কামরুল ইসলাম বাচ্চু, সরোয়ার আজাদ, পল্টন দেব সহ আরও অনেকে। এসময় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। নব- নির্বাচিত ইউপি চেয়ারম্যান রবীন্দ্র লাল চৌধুরীকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, কর্মচারীবৃন্দ। একই সঙ্গে সদ্য বিদায়ী ইউপি চেয়ারম্যান সুকুমার বড়ুয়া বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।





আর্কাইভ