শিরোনাম:
●   অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে ●   ঈশ্বরগঞ্জে আইসিটি ভবন নির্মাণে বাধা : শিক্ষকদের মানববন্ধন ●   তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু ●   কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ ●   ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ●   অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী ●   ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন ●   নবীগঞ্জে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি রেজা কিবরিয়া ●   আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ ●   ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ●   বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ●   বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা ●   আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ ●   নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা ●   আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি ●   কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই ●   আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে ●   কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ●   তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু ●   বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল ●   এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত ●   সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ ●   ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ●   ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ●   মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ ●   আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ ●   র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
রাঙামাটি, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১ মার্চ ২০২২
প্রথম পাতা » জনদুর্ভোগ » সমস্যায় জর্জরিত আত্রাই রেলওয়ে প্লাটফরম যাত্রী দুর্ভোগ চরমে
প্রথম পাতা » জনদুর্ভোগ » সমস্যায় জর্জরিত আত্রাই রেলওয়ে প্লাটফরম যাত্রী দুর্ভোগ চরমে
মঙ্গলবার ● ১ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সমস্যায় জর্জরিত আত্রাই রেলওয়ে প্লাটফরম যাত্রী দুর্ভোগ চরমে

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) :: নওগাঁর আত্রাই রেলওয়ে প্লাটফরমে যাত্রীদের বসার কোন ব্যবস্থা না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বৃষ্টি হলে প্লাটফরম জুড়ে পানি পড়া, মেঝের ইট উঠে খানাখন্দকের সৃষ্টি ও প্লাটফরম থেকে ট্রেন লম্বা হওয়ার বিড়ম্বনাসহ নানাবিধ সমস্যায় জর্জরিত আত্রাই রেলওয়ে প্লাটফরম।

নওগাঁ জেলার মধ্যে রয়েছে তিনটি রেলওয়ে স্টেশন। এর মধ্যে আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনটি ঐতিহ্যবাহী একটি স্টেশন। ঢাকা- চিলাহাটি ও ঢাকা- পঞ্চগড়ের মধ্যে চলাচলকারি ২ জোড়া আন্ত:নগর, রাজশাহী- চিলাহাটি ও রাজশাহী- পঞ্চগড়ের মধ্যে চলাচলকারি ২ জোড়া আন্ত:নগর ও ১ জোড়া মেইল ট্রেন, খুলনা- চিলাহাটির মধ্যে চলাচলকারি ১ জোড়া আন্ত:নগরসহ ১ জোড়া মেইল ট্রেনের স্টপেজ এ স্টেশনে রয়েছে। ফলে প্রতিদিন এ স্টেশন থেকে শত শত যাত্রী ট্রেন যোগে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে থাকেন। এসব ট্রেন যাত্রীদের প্লাট ফরমে অবস্থানকালীন সময়ে চরম ভোগান্তি পোহাতে হয়। যেহেতু তাদের বসার কোন ব্যবস্থা নেই। তাই দাঁড়িয়ে দাঁড়িয়েই ট্রেনের জন্য অপেক্ষা করতে হয় তাদের। বিশেষ করে ট্রেন যখন বিলম্বে চলাচল করে তখন এ দুর্ভোগ আরও বেড়ে যায়। বিশেষ করে মহিলা যাত্রীদের শিশু সন্তান নিয়ে বিরক্তিকর এক অবস্থা অতিক্রম করতে হয়। এদিকে এ স্টেশন থেকে সরকারের বিপুল পরিমান রাজস্ব আয় হয়ে থাকে। রাজস্ব আয় বাড়লেও যাত্রীদের সেবার মান শূন্যের কোঠায় রয়েছে।

এদিকে গত করোনাকালীন সময় থেকে দেশের বিভিন্ন রেলওয়ে প্লাটফরমে সংস্কার কাজ শুরু হলেও এ স্টেশনে কোন কাজ করা হয়নি। প্লাটফরমের টিনের পানি ছাউনির পানি নিস্কাশনের জন্য পাইপের গোড়া পাকা করা হয়েছিল সেই মান্ধাত্বার আমলে। সেগুলোও অনেকটা বিনষ্ট হয়ে গেছে। সেখানেই গাদাগাগি করে বসতে হয় যাত্রীদের। এ ছাড়াও প্লাটফরমের উত্তর দিকে টিনের ছাউনি ঝঁঝরা হয়ে গেছে। বৃষ্টি এলেই প্লাটফর জুড়ে পানি পড়ে।

ট্রেন যাত্রী খোরশেদ আলম বলেন, আমাদের এ স্টেশন নওগাঁ জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী স্টেশন। দীর্ঘদিন থেকে স্টেশনের প্রয়োজনীয় সংস্কার কাজ না করায় এখানে যাত্রীসেবা শূন্যের কোঠায় এসে পৌঁছে গেছে।

আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো. ছাইফুল ইসলাম বলেন, প্লাটফরমের প্রয়োজনীয় সংস্কারের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সে অনুযায়ী তারা মাপজোকও করে গেছন। আশা করা যায় অল্প সময়ের মধ্যেই কাজ শুরু হবে।





জনদুর্ভোগ এর আরও খবর

আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে
দীর্ঘ  ১৮ বছরেও চালু  হয়নি মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরিঘাট দীর্ঘ ১৮ বছরেও চালু হয়নি মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরিঘাট
সড়ক সংস্কারের অভাবে বাড়ছে দুর্ঘটনা, সড়কহীন সেতুতে বাড়ছে ভোগান্তি সড়ক সংস্কারের অভাবে বাড়ছে দুর্ঘটনা, সড়কহীন সেতুতে বাড়ছে ভোগান্তি
পুটিয়াখালী-গাজীরহাট ব্রিজের বেহাল দশা পুটিয়াখালী-গাজীরহাট ব্রিজের বেহাল দশা
মোরেলগঞ্জে কালভার্টটি যেন মরণ ফাঁদ :  জনদুর্ভোগ মোরেলগঞ্জে কালভার্টটি যেন মরণ ফাঁদ : জনদুর্ভোগ
ঘোড়াঘাটে খানাখন্দে ভরা সড়ক জনদুর্ভোগ চরমে ঘোড়াঘাটে খানাখন্দে ভরা সড়ক জনদুর্ভোগ চরমে
রাউজানে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে আসা লোকজনদের চরম ভোগান্তি রাউজানে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে আসা লোকজনদের চরম ভোগান্তি

আর্কাইভ