শিরোনাম:
●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান
রাঙামাটি, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন দোকান পুড়ে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন দোকান পুড়ে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
মঙ্গলবার ● ১ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন দোকান পুড়ে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

--- আকতার হোসেন, মিরসরাই(চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে অগ্নিকান্ডে তিনটি দোকানঘর পুড়ে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার ১ মার্চ সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ইছাখালী ইউনিয়নের আবুরহাট বাজারের আমান উল্লাহ মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ৩টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় নিজাম উদ্দীন (৩৫) নামের এক ব্যবসায়ী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগরে ভর্তি হওয়ার পর অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অগ্নিকাণ্ডের ফলে নগদ টাকাসহ প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা দোকানদারেরা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন— লেপ-তোষকের দোকানের মালিক নিজাম উদ্দিন, ওয়ার্কসপ দোকানদার আজিজুল হক এবং বাই সাইকেল ও ম্যাকানিক দোকানের মালিক শেখ ফরিদ। ওয়ার্কসপ দোকানের মালিক আজিজুল হক জানান, লেপ-তোষকের দোকানে তুলা প্রস্তুতের মেশিন থেকে হঠাৎ করে আগুন লেগে ঐ দোকানসহ পাশ্ববর্তী দোকান গুলোতেও ছড়িয়ে পড়ে। মার্কেটের মালিক মোঃ ফিরোজ উদ্দিন বাবলু জানান, দিনের বেলা হওয়াতে স্থানীয়দের সহযোগিতা ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিরসরাই স্টেশনের ডিউটি অফিসার ওসমান গনী জানান, সকালে আবুরহাট বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। লেপ-তোষকের দোকানে তুলা প্রস্তুতের মেশিন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে তিন দোকানীর প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রসঙ্গত, ২০১০ সালের ডিসেম্বরের ১০ তারিখ দিবাগত রাতে একই মার্কেটে অগ্নিকাণ্ডে ৪ টা সিএনজি অটোরিকশা, ১টা মাইক্রো বাস সহ ১৮টা দোকান পুড়ে ছাই হয়ে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছিলো।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)